October 11, 2026, 8:36 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ফিলিপাইনে পাচারের শিকার সহস্রাধিক মানুষকে উদ্ধার করলো পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি অনলাইন ক্যাসিনোতে কাজের জন্য এশিয়ার বিভিন্ন দেশের সহস্রাধিক মানুষ পাচার হয়েছিলেন। সোমবার রাতে দেশটির পুলিশ অভিযান চালিয়ে পাচারের শিকার এসব মানুষকে উদ্ধার করেছে।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাতে ম্যানিলার একটি ভবনে অভিযান চালায় ম্যানিলা পুলিশ। এ সময় ওই ভবন থেকে এক হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে চীন, ভিয়েতনাম, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার নাগরিক রয়েছেন।

পুলিশ বলছে, অভিযুক্ত ভুক্তভোগীরা ফিলিপাইনে ‘অনলাইনে গেমিং সহকারী’ হিসাবে কাজ করার জন্য ফেসবুকে পোস্ট করা চাকরির বিজ্ঞপ্তি দেখে দেশটিতে যান।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনলাইন স্ক্যাম নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। প্রায়ই বিভিন্ন দেশের পাচারের শিকার ব্যক্তিরা অনলাইনে চাকরির ফাঁদে পড়ে প্রতারণার শিকার হন। এসব লোকজনকে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের ভুয়া প্রচারেও বাধ্য করা হয়।

মঙ্গলবার ম্যানিলার ওই ভবনের বাইরে পুলিশের দুটি বাস ও দুটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখেছেন ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা। তবে অভিযানের সময় তাদের ভবনের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

ফিলিপাইনের পুলিশের অ্যান্টি-সাইবার ক্রাইম শাখার মুখপাত্র মিশেল সাবিনো অভিযানের পর সাংবাদিকদের বলেছেন, এটা প্রাথমিকভাবে মানব পাচারের ঘটনা বলে মনে হচ্ছে। কর্মীরা অনলাইন চক্রের সঙ্গে জড়িত ছিল কি না, সব কিছু তদন্ত করা হবে।

গত মে মাসেও ফিলিপাইনের আইনপ্রয়োগকারী সংস্থা এশিয়ার কয়েকটি দেশের এক হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করে; যারা ফিলিপাইনে পাচার হয়েছিলেন। তাদের জিম্মি করে অনলাইনে ভুয়া বিনিয়োগের প্রচার চালাতে বাধ্য করা হয়েছিল বলে সেই সময় জানা যায়। সূত্র: এএফপি

 

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page