October 11, 2026, 8:37 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

জাপানে মায়ের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে কাবুকি তারকা গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানের এক বিশিষ্ঠ কাবুকি অভিনেতাকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। তার মায়ের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। গত মাসে এ তারকার বাড়িতে বাবা-মা উভয়কে অবচেতন পাওয়া যায়। স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
টিভি ফুটেজে একটি গাড়িতে করে এননোসুকে ইচিকাওয়া’কে হাসপাতাল থেকে থানায় নিয়ে যেতে দেখা গেছে। পুলিশ সূত্রের বরাত দিয়ে জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে ও অন্যান্য মিডিয়া আউটলেট তাকে গ্রেফতারের খবর দিয়েছে।
৪৭ বছর বয়সী এ তারকা লন্ডন, আমস্টারডাম এবং প্যারিস অপেরা হাউসে পারফর্ম করেন।
গত মে মাসে উদ্ধারকর্মীরা ইচিকাওয়ার ৭৬ বছর বয়সী বাবা এবং তার ৭৫ বছর বয়সী মাকে রাজধানীতে তার বাড়িতে অচেতন অবস্থায় দেখতে পায় এবং তারা তাদের দুজনকেই উদ্ধার করে। ইচিকাওয়া একজন কাবুকি অভিনেতা।
পরে উভয়কে মৃত ঘোষণা করা হয় এবং পুলিশ তার বাবার মৃত্যুর তদন্ত করছে।
ইচিকাওয়াকে সেদিন তার বাড়িতে একেবারে ভেঙ্গে পড়া অবস্থায় পাওয়া যায় এবং তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল।
ইচিকাওয়া ১৯৮০ সালে  কাবুকিতে আত্মপ্রকাশ করেন এবং তিনি দেশের অন্যতম অভিনয় শিল্পী হয়ে ওঠেন। তার আসল নাম তাকাহিকো কিশোনি।
তার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তিনি নৃত্য পরিবেশনের জন্য একবার লরেন্স অলিভিয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page