June 22, 2026, 9:17 pm
শিরোনামঃ
মাগুরায় সমাজসেবা অফিসারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ; তদন্তে মিলেনি অভিযোগের সত্যতা তেল-গ্যাস অনুসন্ধান খাতে মালয়েশিয়ার বিনিয়োগ চাইল বাংলাদেশ আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি : নৌমন্ত্রী ক্রয় কার্যক্রমে অনিয়ম-প্রতারণা কার্যাদেশ বাতিল করলেন অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলায় আসামি তাহেরের মৃত্যুদণ্ড মানিকগঞ্জে নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার লেবাননে যতদিন প্রয়োজন সেনা মোতায়েন থাকবে : নেতানিয়াহু ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না : মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
এইমাত্রপাওয়াঃ

স্বপ্নের পদ্মা সেতু দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ মানুষের  নির্বিঘ্নে ঈদযাত্রা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদের আর মাত্র একদিন বাকী। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে বাড়ির পানে ছুটছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ মানুষ। কোন রকম ভোগান্তি বা বিড়ম্বনা ছাড়াই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে হয়ে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে নিজ গন্তব্যে যাচ্ছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ।
খুলনাগামী তৌহিদ জানান, ‘এখন ঈদ যাত্র স্বপ্ন মনে হয়। ভাবতেই কেমন যেন লাগে। ক’দিন আগেও বাড়ি যাবার আগে শতবার চিন্তা করতে হতো । এখন কোন চিন্তা নাই যখন মন চায় বাড়ি যেতে পারি। এর যে কী আনন্দ, কী তৃপ্তি এটা এ পথে চলাচলকারী ছাড়া কেউ বুধতে পারবে না।
পদ্মা সেতুতে গত ২৪ ঘন্টায় ৩১ হাজার ২শ’ ৯৮টি যান পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৮শ টাকা। এর মধ্য দিয়ে পদ্মা সেতুর টোল আদায় ৮০০ কোটি টাকার মাইল ফলক ছাড়িয়ে গেল। ২৬ জুন পর্যন্ত টোল আদায় হয়েছে ৮শ’ ৫ কোটি ১৭ লাখ, ৫হাজার ৫শ’ ৫০ টাকা। এ সময়য়ের মধ্যে যান পারাপার হয়েছে ৫৭ লাখ ২৮ হাজার ৬শ’ ৫১টি।
ঈদে একদিকে যেমন নির্বিঘেœ ঘরমুখো মানুষ পদ্মা সেতু দিয়ে পার হচ্ছে তেমনি রাজস্বও বাড়ছে।
পদ্মা বহুমুখী  সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী জানান, দুইপারে ১৫টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে মাওয়া প্রান্তে ৭টি ও জাজিরা প্রান্তে ৮টি বুথ রয়েছে। মোটরসাইকেল পারাপারের জন্য উভয় পারেই দুটি করে ৪টি লেন রয়েছে। সার্ভিস লেনে বাইক চলাচল করায় এবং টোল আদায়ে অতিরিক্ত টোল বুথ করায় অন্য যান চলাচলে কোন বিঘ্ন সৃষ্টি হচ্ছে  না। স্বাচ্ছন্দে চলাচল করছে সকল যান।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page