September 27, 2026, 6:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকার রেস্তোরাঁয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন নিহত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতর্স্কের কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে তিনজন শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার শহরের একটি রেস্তোরাঁ ও শপিং এলাকায় হামলা চালানো হয়। এটি ইউক্রেনীয় বাহিনীদের নিয়ন্ত্রণে থাকলেও এটি রুশ অধিকৃত অঞ্চলের পাশেই।

ধ্বংসস্তুপ থেকে যে দুইজনের লাশ বের করা হয়েছে-তাদের একজনের বয়স ১৫ বছর এবং আরেক জনের বয়স ১২ বছর। উদ্ধারকারীরা এখনো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, এ হামলায় অন্তত ৫৬ জন আহত হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তিনি নিহত ব্যক্তি, আহতদের চিৎকার ও কান্না দেখেছেন।

নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী একজন কিশোরীও আছেন বলে বিবিসি জানিয়েছে। কর্মকর্তারা বলেছেন, রুশ হামলায় যেখানে বিস্ফোরণ ঘটেছে সেখানে ভবনও ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ও ড্রোন ফুটেছে ভবনের উল্লেখযোগ্য যে ক্ষতি হয়েছে তা দেখা গেছে।

বেলজিয়ানের ফ্রিল্যান্সার সাংবাদিক আর্নড বিবিসিকে বলেন, হামলার ঠিক কয়েক মিনিট আগে তিনি জনপ্রিয় রিয়া লাউঞ্জ রেস্তোরাঁয় ছিলেন। তিনি বলেছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছে কারণ রেস্তোরাঁটি বিশাল।

তিনি জানান, হামলার সময় রেস্তোরাঁয় অন্তত ৮০ জন কাস্টমর ও কর্মী ছিলেন। তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page