April 23, 2026, 12:22 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমা সমর্থন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বিজয় অসম্ভব : হাঙ্গেরির প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমা সামরিক সহায়তা নিয়ে যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জয় অসম্ভব বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি বলেন, ‘আমি বাস্তবতার ওপর দাঁড়িয়ে আছি। বাস্তব ঘটনা হচ্ছে, ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতার যে ধরন তা ব্যর্থ হয়েছে। পশ্চিমা অস্ত্রে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে জয় পাবে এই ধারণা সম্পূর্ণভাবে ভুল।

জার্মান ট্যাবলয়েড বিল্ড-কে মঙ্গলবার দেয়া এক সাক্ষাৎকারে ভিক্টর অরবান এসব কথা বলেন।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, ‘আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে অস্ত্র, অর্থ এবং গোয়েন্দা সহযোগিতা ইউক্রেনকে বিজয়ী হতে সাহায্য করবে -বাস্তব পরিস্থিতি সম্পর্কে এই ধারণা ভুল, এই বিজয় অসম্ভব।’

ভিক্টর অরবান আরও বলেন, ‘সমস্যাটা হচ্ছে রাশিয়ার চেয়ে ইউক্রেনের সেনারা দ্রুতই ফুরিয়ে যাবে এবং এটিই হবে চূড়ান্ত পরিণামে জয় পরাজয় নির্ধারণের আসল বিষয়।’

 

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান। তা না হলে ইউক্রেন এই যুদ্ধে বিপুল প্রাণ হারাবে ও ধ্বংসযজ্ঞের শিকার হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ কারণে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠাই হচ্ছে এই মুহূর্তের একমাত্র সমাধান।

তিনি বলেন, ইউক্রেনের অস্ত্র নেই, অর্থ নেই। এমনকি এই দেশটি এখন সার্বভৌম দেশও নয়। তারা শুধুমাত্র পশ্চিমাদের সমর্থন নিয়ে যুদ্ধ করতে পারে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেন, এই যুদ্ধে আমেরিকা কী চায় সেটি একটি বড় বিষয়। তারা যতক্ষণ পর্যন্ত শান্তি না চাইবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ থামবে না।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page