September 27, 2026, 6:45 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পুলিশের গুলিতে তরুণ নিহত ; ফ্রান্সের রাজধানী প্যারিসের পশ্চিমাঞ্চলে দাঙ্গায় ২০ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের পশ্চিমাঞ্চলে পুলিশের গুলিতে ১৭ বছরের এক তরুণ নিহত হওয়ার ঘটনায় ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়েছে। দাঙ্গায় জড়িত থাকার দায়ে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।
গতকাল (মঙ্গলবার) সকালে এই দাঙ্গা শুরু হয়। পুলিশের তথ্য অনুযায়ী, ১৭ বছর বয়সী ওই কিশোর সিগনাল অমান্য করে এক পুলিশ কর্মকর্তাকে গাড়ি চাপা দেয়ার চেষ্টা করলে পুলিশ ওই তরুণের ওপর গুলি চালায়। একজন প্রত্যক্ষদর্শীর নেয়া ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, দুজন পুলিশ কর্মকর্তা একটি হলুদ রঙের মার্সিডিস গাড়ি থামান। এর মধ্যে এক পুলিশ কর্মকর্তা গাড়ির জানালার পাশে দাঁড়িয়ে ড্রাইভারকে নির্দেশনা দিচ্ছিলেন এবং তার সহকর্মী পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় এক পুলিশ কর্মকর্তা ড্রাইভারের দিকে হ্যান্ডগান তাক করেন।
তখন আকস্মিকভাবেই গাড়িটি সামনে চলা শুরু করে এবং পুলিশ অফিসার ওই ড্রাইভারকে গুলি করেন। এতে গাড়িটি একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খায় এবং ড্রাইভার ঘটনাস্থলেই মারা যায়।প্যারিসের প্রসিকিউটর অফিস থেকে জানানো হয়েছে, এর আগেও কয়েকবার ওই ড্রাইভার ট্রাফিক মান্য করার ক্ষেত্রে পুলিশের নির্দেশনা লংঘন করেছে। পুলিশ অফিসারের এই গুলির ঘটনা জানাজানির পর বেশ কিছু সংখ্যক লোক বিক্ষোভ প্রতিবাদ শুরু করে। এছাড়া, আশপাশে বহু দাঙ্গাকারী বিভিন্ন বাস স্টপে ভাঙচুর চালায়, ময়লার কন্টেইনারে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কিছু গাড়ি ভাঙচুর করে এবং তাতে আগুন লাগিয়ে দেয়।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডার্মানিন জানিয়েছেন, পুলিশের গুলি চালানোর ঘটনা সম্পর্কে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ড্রাইভার ট্রাফিক সিগন্যাল অমান্য করেছে কিনা সে ব্যাপারেও তদন্ত চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page