October 11, 2026, 7:13 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

আগামী ৩০ জুন মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সমাপ্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালিতে এক দশকব্যাপী জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শেষ হতে চলেছে ৩০ জুন। মালির পররাষ্ট্রমন্ত্রী আবদৌলায়ে ডিওপ বাহিনীকে ‘বিলম্ব না করে’ চলে যেতে বলার দুই সপ্তাহ না পেরুতেই এ ঘোষণা এলো।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গত ১৬ জুন মালি থেকে দ্রুত শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়ার দাবি তোলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদৌলায়ে ডিওপ।

তিনি বলেন, ‘শান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষা মিশন চালু করা হলেও দীর্ঘ দশ বছরে তা পূরণে ব্যর্থ হয়েছে জাতিসংঘ। আগের যে কোনও সময়ের তুলনায় সহিংসতার পরিমাণ বেড়েছে। এ ছাড়া মালির সরকার এবং শান্তিরক্ষীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। এসব কারণে মালি সরকার জাতিসংঘের প্রতি দ্রুত সেনা প্রত্যাহাররে দাবি জানাচ্ছে।

কূটনীতিকরা মঙ্গলবার জানায়, এমন একটি খসড়া তৈরি হয়েছে যেখানে ১৩ হাজার সেনাকে প্রত্যাহারের জন্য ছয় মাস সময় দেওয়া হবে।

এতে আরও বলা হয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার করা হবে। বিষয়টি নিরাপত্তা পরিষদ ৩০ অক্টোবরের মধ্যে পর্যালোচনা করবে। কাউন্সিল তখন প্রয়োজনে মালির সঙ্গে আলোচনা করে একটি সংশোধিত সময়রেখা বিবেচনা করতে পারবে।

খসড়া প্রস্তাবটি এখনও ১৫ কাউন্সিল সদস্যদের মধ্যে আলোচনায় আছে। প্রস্তাবটি পাসের জন্য অন্ততপক্ষে নয়টি ভোট প্রয়োজন।

চলতি মাসে এমনিতেই শেষ হতে চলেছে মালিতে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের কার্যক্রমের মেয়াদ। এর আগে দেশটিতে এখনও পূর্ণ শান্তি প্রতিষ্ঠা না হওয়ায় এ মিশনের সময় বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page