September 27, 2026, 6:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বেলারুশে ওয়াগনারের উপস্থিতিতে ন্যাটোর উদ্বেগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্যর্থ বিদ্রোহের পর রাশিয়া ছেড়ে বেলারুশে পাড়ি জমাচ্ছে রুশ ভাড়াটে ওয়াগনার গোষ্ঠী। বিষয়টি নিয়ে মঙ্গলবার (২৭ জুন) নেদারল্যান্ডসের রাজধানী হেগে ন্যাটোর এক বৈঠকে শঙ্কা প্রকাশ করেছে জোটটির পূর্ব ইউরোপীয় দেশগুলো। বৈঠকে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গসহ উপস্থিত ছিলেন জোটটির ৬ সদস্যদেশের সরকারি কর্মকর্তারা। শঙ্কিত দেশগুলোর নিরাপত্তার আশ্বাস দিয়েছেন স্টলটেনবার্গ। তিনি বলেছেন, যেকোনও হুমকি থেকে নিজেদের রক্ষা করতে প্রস্তুত ন্যাটো। খবর রয়টার্সের।

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদা বলেন, ‘যদি বেলারুশে ওয়াগনার তার যোদ্ধাদের মোতায়েন করে তাহলে পার্শ্ববর্তী সব দেশের মধ্যে অস্থিতিশীলতা আরও বাড়বে, আরও বড় বিপদের মুখোমুখি হবে দেশগুলো।’

পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, ‘বিষয়টি গুরুতর এবং উদ্বেগজনক। কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমাদের।’

জবাবে স্টলটেনবার্গ বলেন, ‘মস্কো ও মিনস্ককে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ন্যাটোর প্রতিটি সদস্যকে আমরা রক্ষা করবো, ন্যাটো ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করবো।’ তিনি আরও বলেন, ‘প্রতিরক্ষার জন্য ইতোমধ্যে পূর্ব ইউরোপীয় সদস্যদেশগুলোতে সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে।’

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে চুক্তি অনুযায়ী, মঙ্গলবার মিনস্কে পৌঁছেছেন ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। প্রায় ২৪ ঘণ্টার ব্যর্থ বিদ্রোহের পর রাশিয়া ছাড়েন তিন। তার যোদ্ধাদের ওপর থেকে সব অভিযোগ প্রত্যাহার করে নেয় মস্কো। তারা চাইলে বেলারুশে পাড়ি জমাতে পারে, বাড়ি ফিরতে পারে কিংবা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ফিরে যেতে পারে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page