September 27, 2026, 7:36 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ভারতের রাজধানী দিল্লিতে ড্রোন উড়িয়ে আটক বাংলাদেশি নারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে অবৈধভাবে ড্রোন ওড়ানোর দায়ে আটক করা হয়েছে মমো মোস্তফা (৩৩) নামক এক বাংলাদেশি নারীকে। সোমবার (২৬ জুন) দেশটির রাজধানী দিল্লির অক্ষরধাম মন্দিরের কাছে এমন ঘটনা ঘটে। পুলিশ ড্রোনটি বাজেয়াপ্ত করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

মন্দিরের নিকটবর্তী মান্দেওয়ালি থানা থেকে ঘটনাস্থলে যায় পুলিশ। আটক হওয়া মমো নিজেকে ঢাকার বাসিন্দা বলে দাবি করেছে বলে জানিয়েছে তারা। মমোর দাবি, ঢাকায় তিনি একটি ফটোগ্রাফি প্রতিষ্ঠান পরিচালনা করেন। চলতি বছরের মে’তে ৬ মাসের ট্যুরিস্ট ভিসায় ভারতে যান তিনি।

অবৈধভাবে ড্রোন ওড়ানোর অভিযোগে ভারতের পেনাল কোডের ১৪৪ নং ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ বহাল রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page