August 6, 2026, 1:44 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সন্ত্রাসী তৎপরতা বেড়েছে : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

গতকাল (মঙ্গলবার) নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিয়মিত ব্রিফিংয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ সমন্বয়কারী টোর ওয়েনেসল্যান্ড সুস্পষ্ট করে বলেন, তিনি বিশেষভাবে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের সন্ত্রাসবাদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

ওয়েনেসল্যান্ড বলেন, “অধিকৃত পশ্চিম তীরে আমরা যে লাগাতার সন্ত্রাসী তৎপরতা দেখছি তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বেসামরিক লোকজনের বিরুদ্ধে সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসবাদী তৎপরতার নিন্দা জানাচ্ছি আমি। এসব কর্মকাণ্ড ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব শান্তিপূর্ণভাবে সমাধানের ক্ষেত্রে বিরাট বড় বাধা এবং অবিশ্বাস সৃষ্টি করছে। এই সন্ত্রাসী তৎপরতা অবশ্যই বন্ধ হতে হবে এবং যারা এর সাথে জড়িত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।”
সোমবার পশ্চিম তীরের নাবলুস শহরের দক্ষিণে দুমা গ্রামে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন ফিলিস্তিনি আহত হন। এর একদিন পর জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী এই উদ্বেগ প্রকাশ করলেন।

সাম্প্রতিক দিনগুলোতে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এতে অনেক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার সময় ইসরাইলি সেনা ও পুলিশ সহযোগীর ভূমিকা পালন করে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page