November 27, 2026, 7:36 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

অন্ধকারে ব্রহ্মপুত্র নদে পথ হারানো ৮০০ ঈদযাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কলে উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে উদ্ধার হলো পাঁচ ট্রলারে পথ হারানো প্রায় আটশ যাত্রী। মঙ্গলবার (২৭ জুন) রাতে এ ঘটনা ঘটে।

৯৯৯-এর পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) আনোয়ার সাত্তার জানান, ২৭ জুন রাত ৯টায় রিপন নামে একজন কলার ব্রহ্মপুত্র নদ থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ ফোন করে জানান, নারী ও শিশুসহ তারা প্রায় আটশ ঈদযাত্রী পাঁচটি ট্রলারযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে গাইবান্ধার বালাসিঘাট যাচ্ছিলেন। রাতের অন্ধকারে তারা পথ হারিয়ে ফেলেন। নদীতে চলমান কিছু ট্রলারের কাছে তারা চিৎকার করে সাহায্য চেয়েছিলেন, কিন্তু কেউ থামেনি। এখন অন্ধকার রাতে নদের মাঝখানে তারা দিকভ্রান্ত অবস্থায় আছেন। এ অবস্থায় কলার তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।

৯৯৯-এ কনস্টেবল মইনুল ইসলাম কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল মইন তাৎক্ষণিক নৌ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও গাইবান্ধার বালাসিঘাট নৌ পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান।

তিনি বলেন, সংবাদ পেয়ে বালাসিঘাট নৌ পুলিশ ফাঁড়ি পুলিশের একটি উদ্ধারকারী দল তথ্যপ্রযুক্তির সাহায্যে কলারের অবস্থান শনাক্ত করে ব্রহ্মপুত্র নদের গাইবান্ধার ফুলছড়ি থানাধীন কোচখালী এলাকায়। সেখান থেকে পাঁচটি ট্রলারে তিনশ জন নারী-শিশুসহ প্রায় আটশ ঈদযাত্রীকে উদ্ধার করে নিরাপদে বালাসিঘাট পৌঁছে দেওয়া হয়।

উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা বালাসিঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শামসুল আলম ৯৯৯-কে বিষয়টি নিশ্চিত করেন।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page