August 28, 2026, 12:08 am
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

ঈদে কোন জঙ্গি হামলার আশংকা নেই : ডিএমপি কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় ঈদগাহের নিরাপত্তাব্যবস্থা সরেজমিন পরিদর্শনে এসে তিনি বলেন, ঈদের নামাজ আদায়ে মুসল্লিদের জায়নামাজ ও ছাতা ছাড়া আর অন্য কোনো ব্যাগ সঙ্গে নিয়ে আসা যাবে না। প্রত্যেককে চেকপোস্টে তল্লাশি শেষে ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হবে জানিয়ে ডিএমপি কমিশনার জানান, গাড়ি কোথায় থামবে সে বিষয়েও উল্লেখিত নির্দেশনা দেয়া থাকবে।

ঈদের ছুটির এ সময়টাতে জাতীয় ঈদগাহসহ গোটা রাজধানীজুড়ে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তবে কোন জঙ্গি হামলার শঙ্কা নেই বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার।  তারপরেও অতীত ইতিহাসের বিষয়টি মাথায় রেখে পুলিশের সব ইউনিট তৎপর রয়েছে।

কমিশনার বলেন, ডিএমপির ৩২ হাজার পুলিশ সদস্যের মধ্যে ৩-৪ হাজার জনকে হয়তো ছুটিতে থাকবেন, বাকিরা নগরবাসীর সেবায় নিয়োজিত থাকবেন। এদিকে, ঘরমুখো মানুষের স্রোত বুধবার সকাল থেকে আরো বেড়েছে। রাজধানী ঢাকা থেকে বাসে ট্রেনে গ্রামের পথে বেড়িয়েছেন নগরবাসী। কিন্তু সকালের বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেকেকে।

মহাসড়কে পরিবহ‌নের সংখ‌্যা বৃ‌দ্ধি, সেতুতে পরপর দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া, দফায় দফায় টোল আদায় বন্ধ এবং চালকদের বেপরোয়াভা‌বে গাড়ি চালানোর ফলে ঢাকা-টাঙ্গ‌াইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের ৩৮ কিলোমিটার এলাকায় যানজ‌টের সৃষ্টি হয়েছে। বুধবার ভোররাত থেকে মহাসড়‌কের বাঐখোলা থেকে টাঙ্গাইল বাইপাস পর্যন্ত ১৫ কিলোমিটার এবং রাবনা বাইপাস হ‌তে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) পর্যন্ত ২৩ কিলোমিটার এলাকাজু‌ড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page