October 10, 2026, 5:42 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে ছবি স্থান পাওয়ায় লাখ টাকা উপহার পেলো দিনাজপুরের আঁখি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরের বিশেষ চাহিদা সম্পন্ন আঁখিকে ঈদ শুভেচ্ছা হিসাবে এক লাখ টাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোরবানির ঈদ উপলক্ষে শুভেচ্ছা কার্ডে ছবি স্থান পাওয়ার পর তাকে শুভেচ্ছা হিসেবে এই টাকা দেওয়া হয়।

বুধবার (২৮ জুন) দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম শিক্ষার্থী আরিফা আক্তার আঁখির হাতে এই এক লাখ টাকার চেক প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক শাকিল আহমেদসহ আঁখির বাবা-মা উপস্থিত ছিলেন।

জন্ম থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন আঁখি দিনাজপুর পৌর এলাকার পশ্চিম বালুয়াডাঙ্গার পুরাতন পুস্তক ব্যবসায়ী আনারুলের মেয়ে। সে দিনাজপুর বধির ইনস্টিটিউটের অষ্টম শ্রেণির ছাত্রী।

ঈদ উপহার পেয়ে আবেগ-আপ্লুত আঁখি ইশারা ভাষায় এত ভালোবাসার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার জন্য দোয়া করবে বলে জানায়।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আঁখির মা শাহানাজ পারভীন বলেন, ‘প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে আঁখির আঁকা ছবি দেওয়ার পর আবার ঈদ উপহারের এক লাখ টাকা প্রদানে আমরা অনেক খুশি।’

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page