September 27, 2026, 7:38 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধ শেষে ন্যাটোর সদস্য পদের নিশ্চয়তা চান জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুদ্ধ শেষে ন্যাটোতে ইউক্রেন যোগ দিতে পারবে এমন সংকেত খুঁজে বেড়াচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, যুদ্ধের সময় ইউক্রেন যে ন্যাটোতে যোগ দিতে পারবে না, সেটা তিনি ভালো করেই বোঝেন।

আগামী মাসে ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘জোটে যোগ দেওয়ার আগে অন্তর্বর্তী সময়ে একটি নিশ্চয়তা চায় কিয়েভ।’

ন্যাটোতে যোগদানে ইউক্রেনীয় কর্মকর্তারা জোর চেষ্টা চালালেও, এটির বর্তমান সদস্য রাষ্ট্রগুলোর ভেটোতে ভেস্তে যেতে পারে ইউক্রেনের স্বপ্ন।

আশাকে জোরদার করছে পোল্যান্ড  : পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেছেন, ন্যাটো সদস্য পোল্যান্ড এবং লিথুয়ানা যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনকে জোটে ভেড়াতে যথাসাধ্য চেষ্টা করবে।

তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যে ন্যাটোর শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবসম্মত হবে। আমরা আমাদের মিত্রদের সঙ্গে এই বিষয়ে আলোচনা চালাচ্ছি।’

আগামী মাসে লিথুয়ানিয়ায় ন্যাটো সদস্যদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্র: বিবিসি

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page