April 23, 2026, 1:51 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের প্রস্তাবিত ‘বিশ্ব শান্তি’ সম্মেলনে যোগ দেবে না রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে ‘বিশ্ব শান্তি’ নামক যে সম্মেলনের প্রস্তাব করা হয়েছে তাতে অংশগ্রহণ না করতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।

মস্কো বলেছে, সম্মেলনেটির ‘উস্কানিমূলক’ চরিত্রের কারণে এটিতে অংশগ্রহণ থেকে বিরত থাকা উচিত।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেছেন, যেসব দেশ বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রকৃত অর্থেই চেষ্টা করছে এবং গঠনমূলক ও কূটনৈতিক উপায়ে বিভিন্ন সংকট সমাধান করতে চায় তাদের উচিত কিয়েভ সম্মেলনে অংশগ্রহণ না করা; কারণ, এই সম্মেলনের দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য রয়েছে।  রক্তপাত বন্ধ করাকে শান্তি প্রতিষ্ঠার প্রধান শর্ত হিসেবে উল্লেখ করে জাখারোভা বলেন, যুদ্ধ ও রক্তপাত বন্ধের বিষয়টি ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশগুলোর সমরাস্ত্র সরবরাহ বন্ধ করার ওপর নির্ভর করছে।

ইউক্রেন সরকার এর আগে পশ্চিমা দেশগুলোর উপস্থিতিতে স্বাক্ষরিত মিনস্ক চুক্তি লঙ্ঘন করেছে জানিয়ে রুশ মুখপাত্র বলেন, এবারের কিয়েভ সম্মেলন বন্ধ করা না গেলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে আর কোনো সম্মেলন বা বৈঠকে কাজ হবে না। জাখারোভা আরো বলেন, কিয়েভের প্রস্তাবিত সম্মেলনে যেসব বক্তব্য রাখা হবে তার কোনো গ্রহণযোগ্যতা নেই।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page