November 27, 2026, 5:33 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ওয়াগনার বিদ্রোহের সম্পৃক্ততায় রাশিয়ার ‘কুখ্যাত’ জেনারেল ভ্যালারি গেরাসিমোভ গ্রেফতার !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ গত ২৩ জুন বিদ্রোহ করে। আর এ বিদ্রোহের পর দেশটির সেনাবাহিনীর শীর্ষ দুই জেনারেল ভ্যালারি গেরাসিমোভ এবং সের্গেই সুরোভিকিন আড়ালে চলে যান। গুঞ্জন ওঠেছে, ‘কুখ্যাত’ কমান্ডার হিসেবে পরিচিত সুরোভিনকে গ্রেফতার হয়েছেন।

চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমোভকে শনিবারের ওই বিদ্রোহের পর টিভি চ্যানেলে উপস্থিত হতে দেখা যায়নি। ওইদিন ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন দাবি করেছিলেন, গেরাসিমোভকে তার হাতে তুলে দিতে হবে। এছাড়া গত ৯ জুন থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে গেরাসিমোভের নামও উল্লেখ করা হয়নি।

অপরদিকে সিরিয়ায় ধ্বংসযজ্ঞ চালানো জেনারেল সুরোভিকিনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম মস্কো টাইমস। সিরিয়ান শহরকে ধসিয়ে দেওয়ার কারনে তাকে ‘কুখ্যাত কমান্ডার’ হিসেবে অভিহিত করা হয়।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ওয়াগনারের বিদ্রোহ সম্পর্কে আগে থেকেই জানতেন জেনারেল সুরোভিকিন। এখন তদন্ত করা হচ্ছে— এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা আছে কিনা।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিন সুরোভিকিনের গ্রেফতারের গুঞ্জনের বিষয়টি উড়িয়ে দিয়েছে। তারা বলেছে, বিদ্রোহের পর অনেক গল্প বের হয়েছে এবং সামনেও বের হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বীকার করা না হলেও কয়েকজন সামরিক ব্লগার জানিয়েছেন, শনিবারই সুরোভিকিনকে গ্রেফতার করা হয়। ওইদিনের পর থেকে তার পরিবার আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

সুরোভিকিন সিরিয়ায় সফলভাবে বাসার আল-আসাদ বিরোধীদের দমন করায়— তাকে ইউক্রেন যুদ্ধের কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু কয়েকদিন পরই তাকে সরিয়ে দেওয়া হয়। সূত্র: রয়টার্স, আলজাজিরা

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page