August 6, 2026, 3:59 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

ফ্রান্সে বিক্ষোভ থেকে সহিংসতা ছড়িয়ে পড়েছে ; আটক সাড়ে ৬ শতাধিক ; কারফিউ জারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুলিশের গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যুতে উত্তাল রয়েছে ফ্রান্স। তিন দিন ধরে চলছে সহিংস বিক্ষোভ। বৃহস্পতিবারও বিক্ষোভ দেশটির অনেক শহরে বিক্ষোভ হয়। এসময় বিভিন্ন জায়গায় সহিংসতা ও লুটপাটের ঘটনাও ঘটে। দাঙ্গা ও লুটপাটে জড়িত থাকার অভিযোগ এ পর্যন্ত ৬৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। প্যারিসের উপশহরে জারি করা হয়েছে কারফিউ। খবর এএফপি, আল-জাজিরা ও বিবিসির।

একটি অভ্যন্তরীণ নিরাপত্তা নোট অনুসারে, সামনে শহরের সহিংসতা আরও নাটকীয় রুপ নেবে বলে ধারণা করা হচ্ছে। সেইসঙ্গে শৃংখলা রক্ষাকারী বাহিনী এবং রাষ্ট্রীয় বিষয়বস্তুতে লক্ষ্যবস্তু করা হওয়ার শঙ্কা রয়েছে বলে একটি পুলিশ সূত্র জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্যারিসের একটি উপশহর ক্ল্যামার্টে ইতোমধ্যেই কারফিউ ঘোষণা করেছে। এখানে বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ চলবে।

গত মঙ্গলবার প্যারিসের নান্টেরে শহরে গাড়ি চালানো অবস্থায় নাহেল এম নামে নাইজেরিয়ান ও আলজেরিয়ান বংশোদ্ভূত ১৭ বছর বয়সী এক কিশোরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে পুলিশ। এতে কিশোরের মৃত্যুর পাশাপাশি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বিধ্বস্ত হয়।

নিহত কিশোর নাহেলের মা ফরাসি টিভি ফ্রান্স ৫ কে বলেন, ‘আমি পুলিশকে দোষ দিই না, আমি একজনকে দোষ দেই যে আমার ছেলের জীবন নিয়েছে।’

নাহেলকে হত্যার জন্য অভিযুক্ত অফিসার বলেছেন, তিনি গুলি চালিয়েছিলেন কারণ তিনি অনুভব করেছিলেন যে তার জীবন ঝুঁকিপূর্ণ। তার আইনজীবী ফরাসি রেডিও স্টেশন আরটিএলকে জানিয়েছেন, তার মক্কেল তার আগ্নেয়াস্ত্রটি কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন।

এদিকে নাহেলের মৃত্যুর জন্য ওই ফরাসি পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে এবং তাকে হেফাজতে রাখা হয়েছে।

বিবিসি জানায়, বৃহস্পতিবার রাতে দাঙ্গাকারীরা সেন্ট্রাল প্যারিসের রু ডি রিভোলি বরাবর দোকানে ঢুকে পড়ে। চলে ভাঙচুর-লুটপাট। হাই-অ্যান্ড রাস্তাটি লুভর এবং জার্ডিন দেস টুইলেরির পাশে। এসব ঘটনার অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, দাঙ্গাকারীরা বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড জারা কাপড়ের দোকানে ঢুকছে এবং পণ্যদ্রব্য নিয়ে দোকান থেকে পালিয়ে যাচ্ছে। এই রাতে লুটপাটের আরও কিছু ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। এর একটিতে দেখা যায়, প্যারিসের ওয়েস্টফিল্ড ফোরাম ডেস হ্যালেসের নাইকির শোরুমের বাইরে এক ঝাঁক লোক চেঁচামেচি করছে এবং স্টোরের সামনের জানালা ভাঙছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জাতীয় পুলিশের কমান্ড সেন্টারে রয়েছেন। রাতভর কেন্দ্রীয় কমান্ডে ছিলেন তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাতে ফ্রান্স জুড়ে ৪০ হাজার পুলিশ অফিসার মোতায়েন করার আদেশ দেন। মঙ্গলবার এবং বুধবার রাতে বেশ কয়েকটি ফরাসি শহরে দাঙ্গায় গাড়ি এবং ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পরে, অস্থিরতা মোকাবিলায় ফ্রান্স জুড়ে তাদের মোতায়েন করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page