April 23, 2026, 1:51 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দুই জেনারেল নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের দোনেৎস্কের ক্রামাতোর্সকে মঙ্গলবার একটি রেস্তোরাঁয় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। আর এ হামলায় ইউক্রেনীয় সেনাবাহিনীর দুই জেনারেলসহ ৫০ জনেরও বেশি সামরিক কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

এ ব্যাপারে বৃহস্পতিবার (২৯ জুন) এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘ক্রামাতোর্সকে ২৭ জুনের হামলায়, দুই জেনারেলসহ ইউক্রেনীয় সেনাবাহিনীর ৫০ জনেরও বেশি কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।’

এছাড়া ’২০ বিদেশি ভাড়াটে সেনা ও তাদের পরামর্শকরা’ নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে বিবৃতিতে।

রুশ মন্ত্রণালয় বলেছে, যেখানে হামলা করা হয়েছে, সেখানে সাময়িক সময়ের জন্য ইউক্রেনের সেনাবাহিনীর ৫৬ নং সেপারেট মোটোরাইজড ইনফেনট্রি ব্রিগেডকে মোতায়েন করা হয়েছিল। আর তাদের লক্ষ্য করে উচ্চ-নির্ভূলতা সম্পন্ন অস্ত্র দিয়ে আঘাত হানা হয়।

রাশিয়া এমন দাবি করলেও ইউক্রেন জানিয়েছে, ক্রামাতোর্সকের ওই রেস্তোরাঁয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত হয়েছেন। যাদের সবাই বেসামরিক নাগরিক। দেশটি আরও জানিয়েছে, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। সূত্র: এএফপি

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page