September 27, 2026, 8:32 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

চীনের গুপ্তচর বেলুন কোন তথ্য সংগ্রহ করেনি : পেন্টাগন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পেন্টাগন বলেছে, চীনা যে বেলুনটি গত ফেব্রুয়ারিতে আমেরিকা মহাদেশের আলাস্কা থেকে পূর্ব উপকূল অতিক্রম করেছিল সেটি কোনও তথ্য সংগ্রহ করেনি।

বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা বলেছেন, সন্দেহভাজন গুপ্তচর বেলুনটি যেসব গোপন তথ্য সংগ্রহ করতে পারতো বলে আশঙ্কা ছিল তা “প্রশমিত করার জন্য পদক্ষেপ নিয়েছে” যুক্তরাষ্ট্র।

গুলি করে ভূপাতিত করার পর বেলুনের ধ্বংসাবশেষ বিশ্লেষণ করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

এই ঘটনা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বৃহস্পতিবার বলেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র অবগত ছিল যে, ” বেলুনটির গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা রয়েছে”।

কিন্তু “এখন আমরা এটা মূল্যায়ন করতে পেরেছি যে এটি যুক্তরাষ্ট্রের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বা আমেরিকাকে স্থানান্তরের রূট হিসেবে ব্যবহারের সময় কোন তথ্য সংগ্রহ করেনি”।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেকোন ধরণের গোয়েন্দা তথ্য সংগ্রহকে প্রশমিত করার জন্য যে পদক্ষেপ নিয়েছিল তা বেলুনটিকে সংবেদনশীল তথ্য সংগ্রহে বাধা দিতে “ভূমিকা” রেখেছে।

বেলুনটিতে আমেরিকার তৈরী সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল উল্লেখ করে ওয়াল স্ট্রিট জার্নাল যে প্রতিবেদন প্রকাশ করেছিল সে তথ্য নিশ্চিত না করলেও জেনারেল রাইডার বলেছেন যে, অতীতে চীনা ড্রোনগুলি চীনের জন্য তৈরি করা নয় এমন মার্কিন সরঞ্জাম ব্যবহার করেছে।

প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে আটলান্টিক উপকূলে একটি যুদ্ধবিমানের সাহায্যে গুলি করে ভূপাতিত করার আগে বেলুনটি ফেব্রুয়ারিতে আমেরিকা এবং কানাডার উপর দিয়ে এক সপ্তাহ ধরে উড়েছে।

সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুনটির সেন্সরগুলি পরে সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছিল।

আশঙ্কা করা হয়েছিল যে, বেইজিং হয়তো বেলুনটি মার্কিন সামরিক ঘাঁটির উপর দিয়ে যাওয়ার সময় তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করছে।

চীনা কর্মকর্তারা বলেছেন যে, এটি একটি আবহাওয়া সম্পর্কিত বেসামরিক বেলুন ছিল এবং আমরিকা এটিকে গুলি করে অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখিয়েছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই ঘটনার জেরে বেইজিংয়ে কূটনৈতিক সফর পিছিয়ে দিয়েছিলেন। এই সফরটি পুনঃনির্ধারণ করে চলতি মাসের শুরুতে সম্পন্ন করা হয়েছিল৷  সূত্র: বিবিসি বাংলা

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page