October 6, 2026, 10:35 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

ওয়াগনার বিদ্রোহের পর প্রথমবার জনসমক্ষে প্রেসিডেন্ট পুতিন, আঁকলেন কার্টুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়ায় ঘটে যাওয়া ভাড়াটে বাহিনী ওয়াগনারের সশস্ত্র বিদ্রোহের পর প্রথমবার জনসমক্ষে আসলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে একটি প্রযুক্তি প্রদর্শনী পরিদর্শন করেছেন তিনি। এ সময় তাকে কার্টুন আঁকতে দেখা গেছে।

টুইটারে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, একটি হোয়াইটবোর্ডে হাসিমুখের কার্টুন আঁকছেন পুতিন। ভিডিওর কমেন্টে কেউ কেউ পুতিনকে নিয়ে উপহাস করছেন।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, নিউজউইকের একটি প্রতিবেদন অনুসারে, ফার্ম নেক্সটাচের প্রদর্শিত টাচস্ক্রিন প্রযুক্তির সর্বশেষ প্রযুক্তি পরীক্ষা করতে রাষ্ট্রপতি ইভেন্টটি পরিদর্শন করেছেন।

টুইটারে ক্লিপটিতে দেখা যাচ্ছে পুতিন প্রদর্শনীতে একটি হোয়াইটবোর্ডের কাছে আসছেন এবং তাতে কিছু গণিতের সমীকরণ লেখা আছে।

পুতিনের আঁকা স্কেচটিতে ঢেউ খেলানো চুল এবং বিশাল কানসহ একটি মাথা দেখা গেছে। যখন কোম্পানির নির্বাহী তাকে অটোগ্রাফ দিতে বলেন তখনই তিনি এই কার্টুনটি আঁকেন।

কোন রাশিয়ান কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে অঙ্কন সম্পর্কে মন্তব্য করেননি। পুতিন তার আঁকা স্কেচটির নাম দিয়েছেন। আশেপাশে জড়ো হওয়া লোকেরা করতালি দিয়ে স্কেচটিকে স্বাগত জানায়।

 



Our Like Page