October 6, 2026, 10:35 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় বিরাজ করছে উৎসবের আমেজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার দুইদিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন। ঈদুল আযহা উপলক্ষে তিনি নিজ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিকে অভিনন্দন জানাতে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার নেতাকর্মীরা অধির আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন। প্রাণপ্রিয় নেত্রীর আগমনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। বিরাজ করছে উৎসবের আমেজ। এ সফরে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নানা দিক-নির্দেশনা দেবেন বলে মনে করছেন তারা।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ।
জেলার সড়কের মোড়ে-মোড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে টাঙ্গানো হয়েছে নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। নির্মাণ করা হয়েছে অনেকগুলো তোরণ।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও আনন্দ কাজ করছে। কেননা ঈদ পরবর্তী এটাই প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সঙ্গে প্রথম মতবিনিময় সভা হবে। তাই নেতাকর্মীরা একটু বেশিই উদ্বেলিত ও আনন্দিত।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবল আলম জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রধনমন্ত্রী শেখ হাসিনার সফরের সব প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।



Our Like Page