August 6, 2026, 5:27 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ওয়াগনার বিদ্রোহ সম্পর্কে পশ্চিমাদের ব্যাখ্যা দিতে বাধ্য নয় মস্কো : রুশ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সম্প্রতি দেশে ওয়াগনার প্রাইভেট মিলিটারি গ্রুপের পক্ষ থেকে বিদ্রোহের চেষ্টার পর রাশিয়ার স্থিতিশীলতা সম্পর্কে পশ্চিমা দেশগুলোকে আশ্বস্ত করতে বাধ্য নয় মস্কো।

গতকাল (বৃহস্পতিবার) তিনি সাংবাদিকদের বলেন, “আমরা কারোর কাছে কোনকিছু ব্যাখ্যা করতে কিংবা কাউকে কোনো আশ্বাস দিতে বাধ্য নই।”

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা সবকিছুই স্বচ্ছতার সাথে করছি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুুতিন এবং রাশিয়ার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সবাই ওয়াগনার সামরিক গোষ্ঠীর বিদ্রোহ সম্পর্কে কথা বলেছেন।”

ল্যাভরভ বলেন, যদি পশ্চিমা কোনো দেশের এ বিষয়ে কোনো রকম সন্দেহ থাকে সেটা তার সমস্যা।

ল্যাভরভ আরো বলেন, রাশিয়া যেকোন চ্যালেঞ্জ কাটিয়ে উঠে সবসময় শক্তিশালী হয়েছে। সাম্প্রতিক ওয়াগনার বিদ্রোহকে তিনি “সাময়িক কষ্ট ছাড়া আর কিছু নয়” বলে উল্লেখ করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page