April 23, 2026, 4:44 am
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

নিরাপত্তা পরিষদে আরও ‘অ-পশ্চিমা’ দেশ চাই : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পশ্চিমা আধিপত্য খণ্ডনের লক্ষে ওই পরিষদে আরো বেশি ‘অ-পশ্চিমা’ দেশকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে রাশিয়া।

মস্কো বলেছে, ১৫ সদস্য-বিশিষ্ট নিরাপত্তা পরিষদে এশিয়া, আফ্রিকা ও ল্যাতিন আমেরিকা থেকে আরো বেশি দেশকে অন্তর্ভুক্ত করতে হবে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। তিনি বলেন, “বিশ্বের বেশিরভাগ দেশ এখন আর পশ্চিমাদের আইন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করতে রাজি নয়।”

সাম্প্রতিক বছরগুলোতে জাতিসংঘের মূল সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা- নিরাপত্তা পরিষদে ব্যাপকভিত্তিক সংস্কার আনার দাবি জোরদার হয়েছে। এই পরিষদে ইরান, জার্মানি, ব্রাজিল, ভারত, জাপান ও দক্ষিণ আফ্রিকার মতো বিশ্বের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলোর কোনো ভূমিকা নেই। অন্যদিকে ব্রিটেন ও ফ্রান্স নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ দখল করে বসে আছে শুধুমাত্র এ কারণে যে, তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী শিবিরে ছিল।

অনেকে বিশ্বাস করেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যদেশ এই পরিষদকে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরের একটি ক্লাব বানিয়ে নিয়েছে। পরমাণু শক্তিধর এই পাঁচ দেশের ইচ্ছায় বাকি বিশ্বকে চলতে হয়। ফলে এসব দেশের যেকোনো অবৈধ আকাঙ্ক্ষার কাছেও বশ্যতা স্বীকারে বাধ্য গোটা বিশ্ব।

রুশ পররাষ্ট্রমন্ত্রী তার সংবাদ সম্মেলনে আরো বলেন, পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যবস্থাকে এমনভাবে ধরে রাখতে চায় যাতে চীন ও রাশিয়ার মতো দেশগুলো স্বাধীনভাবে কোনো কাজ করতে না পারে। বিশ্বকে বহুমেরুকেন্দ্রীক হতেও আমেরিকা বাধা দিচ্ছে বলে ল্যাভরভ মন্তব্য করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page