October 1, 2026, 10:51 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

হলি আর্টিজানে নিহতদের স্মরণে কূটনৈতিকদের শ্রদ্ধা নিবেদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কূটনৈতিকরা।

শনিবার (১ জুলাই) সকালে হলি আর্টিজানে এসে তারা শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল সাড়ে ৯টায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা হলি আর্টিজানের অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

তারপর হলি আর্টিজানে আসেন ইতালি ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা। তারা হলি আর্টিজানের অস্থায়ী বেদীতে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন শেষে হলি আর্টিজানের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়।

এরপর রাজধানীর গুলশানে অবস্থিত হলি আর্টিজান হামলায় শহীদ দুই পুলিশ সদস্যের ম্যুরালে শ্রদ্ধা জানান বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা।

 

পরে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সাংবাদিকদের বলেন, জঙ্গি দমনে ভারত ও বাংলাদেশ যৌথভাবে কাজ করে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page