August 5, 2026, 10:48 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ভারতের বিহারে বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে হলে জানাতে হবে পুলিশকে 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাড়িতে বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে হলে আগে পুলিশকে জানাতে হবে । সম্প্রতি ভারতের বিহারে এমন আদেশ জারি করা হয়েছে।

কেন এমন আদেশ? বিহার পুলিশের দাবি, রাজ্যের বহু বিয়েবাড়ির আনন্দ খুনখারাবিতে বদলে গেছে। এক মুহূর্তে বিয়ের আনন্দ মাটি। নিভে গেছে সব আলো। সেসব বন্ধ করতেই এই ব্যবস্থা।

পুলিশ বলছে, বিয়েবাড়িতে আনন্দের মধ্যে গুলি চালিয়ে দেন অনেকে। আকাশে গুলি ছুড়তে গিয়ে কখনো প্রাণ গেছে বরের তো কখনো বরযাত্রীর। কখনোবা অন্য কারো। এসব থামাতে হবে। তাই পুলিশের জানা উচিত কোথায় বিয়ে হচ্ছে।

রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা সঞ্জয় সিং বলেন, দেখা গেছে বিয়ের আনন্দ করতে গিয়ে অনেকের প্রাণ গেছে, অনেকে আহতও হয়েছেন। কারণ আনন্দ করতে গিয়ে গুলি চালানো হচ্ছে। তাতেই দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তাই যেখানে যত বিয়েবাড়ি, ধর্মশালা বা ব্যাঙ্কোয়ট হল রয়েছে তাদের বলা হচ্ছে বিয়ের অনুষ্ঠান হলেই খবর দিতে হবে।

পুলিশের নতুন গাইডলাইন অনুযায়ী, বিয়ে হল, লন, ব্যাঙ্কোয়েট হলে পর্যাপ্ত সংখ্যায় সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। যদি কেউ নিজের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান করতে চান তাহলে তাকে আগেই পুলিশকে জানাতে হবে। শুধু তাই নয়, তার বাড়িতে কোনো লাইসেন্স করা অস্ত্র রয়েছে কি না তাও পুলিশকে জানাতে হবে। এছাড়াও অতিথিদের নামের লিস্ট পুলিশের কাছে জমা দিতে হবে।

বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানাসহ ,গো বলয়ের বহু জায়গায় বিয়েবাড়ি, জন্মদিনের অনুষ্ঠান, বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে আনন্দে মাত্রা ছাড়িয়েছে লোকজন। নেশা করে মাতলামি তো রয়েছেই, গুলি চালিয়েও আনন্দ করতে দেখা গেছে বহুবার। আর তা করতে গিয়েই প্রাণ গেছে অনেকের।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page