April 23, 2026, 6:23 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরের ওপর ইহুদিবাদী ইসরাইলি সামরিক বাহিনী নতুন করে আগ্রাসন চালিয়েছে তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী ইসরাইলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রোববার দিনগত রাত ১২টা ২০ মিনিটের সময় ইসরাইলি বাহিনী এই আগ্রাসন চালায়। সিরিয়ার ওই সামরিক সূত্র বলেছে, লেবাননের রাজধানী বৈরুতের দিক থেকে ইহুদিবাদী বাহিনী হোমস শহরের লক্ষ্যবস্তুর ওপর ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।

ইসরাইলি বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর পরই সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং মধ্য আকাশে ইসরাইলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয়। সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, ইসরাইলি ক্ষেপণাস্ত্রের আঘাতে হোমস শহরের কিছু বস্তুগত ক্ষতি হয়েছে।ইসরাইলি সামরিক বাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, সিরিয়ার একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি লক্ষ্য করে ইসরাইলি সেনারা হামলা চালায়।

ওই মুখপাত্র দাবি করেন, এর আগে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি থেকে ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালায় সিরিয়া।জুন মাসের মাঝামাঝি সময়ে ইসরাইল সিরিয়ার রাজধানীর দামেস্ক লক্ষ্য করে সর্বশেষ হামলা চালিয়েছিল। এরপর গতরাতে এই হামলা চালালো ইহুদিবাদী বাহিনী।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীদের তাণ্ডব শুরুর পর সিরিয়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করলে ইসরাইল সিরিয়ার ওপর মাঝেমধ্যেই হামলা চালাতে থাকে। সেই ধারা এখন পর্যন্ত অব্যাহত রেখেছে দখলদার ইহুদিবাদী সেনারা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page