September 27, 2026, 10:36 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সুইডেনে কুরআন অবমাননা ; অভিবাসী ইরাকি নাগরিককে ফেরত দেয়ার আহ্বান জানালো বাগদাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুইডেনে অভিবাসী হিসেবে আশ্রয় নেয়া যে ইরাকি নাগরিক পবিত্র কুরআনে আগুন লাগানোর মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাকে ফেরত দেয়ার আহ্বান জানিয়েছে বাগদাদ সরকার।

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী তোবিয়াস বিলস্ট্রমের সঙ্গে টেলিফোনালাপের সময় এই আহ্বান জানান ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দেশের প্রচলিত আইনে যাতে এই অপরাধীর বিচার করা যায় সেজন্য তাকে ফেরত চাওয়া হয়েছে।ফুয়াদ হোসেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, কুরআন পোড়ানো কোনো বাক-স্বাধীনতার মধ্যে পড়ে না বরং এর মাধ্যমে সহিংসতা ও ইসলামভীতিকে ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে।

তিনি আরো বলেন, পবিত্র কুরআন পোড়ানোর মতো এই ঘৃণ্য কাজের মধ্যদিয়ে প্রকৃতপক্ষে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে এবং সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে।সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ইরাকি ওই নাগরিককে বাগদাদের কাছে হস্তান্তর হওয়ার জন্য সুইডেন সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান ফুয়াদ হোসেন।

ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ আল-সাহাফও বলেছেন, সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে যে ব্যক্তি কুরআন পুড়িয়েছে সেই ইরাকি নাগরিক, এজন্যই আমরা তাকে ফেরত চাইছি যাতে ইরাকের আইন অনুসারে তার বিচার করা যায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page