September 27, 2026, 10:35 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

টানা ১২ দিন পর কিয়েভে রাশিয়ার হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টানা ১২ দিনের বিরতির পর ফের ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, এ হামলা রুখে দিয়েছেন তারা।

রোববার (২ জুলাই) রাতের হামলায় ইরানের তৈরি ১২টি শহীদ ড্রোন ও তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। যার সবগুলোই ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান কর্নেল জেনারেল সেরহি পোপকো টেলিগ্রামে হামলার সতর্কতা দিয়ে বলেন, ‘কিয়েভের ওপর শত্রুদের আরেকটি হামলা।’

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনগুলো রুখে দিলেও, সেগুলোর ধ্বংসাবশেষের আঘাতে তিনটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং একজন আহত হন বলে জানিয়েছেন কিয়েভ অঞ্চলের সামরিক প্রধান রুসলান ক্রাভচেঙ্কো।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলে যে ধরনের শব্দ হয়— সে ধরনের শব্দ শুনতে পেয়েছেন বার্তাসংস্থা রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা। তবে হামলাটি কত বড় সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তারা।

রোববার রাত ২টার সময় রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলগুলোতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। যা প্রায় এক ঘণ্টা ধরে চলে। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page