September 27, 2026, 11:25 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনী-সন্ত্রাসীর তুমুল গোলাগুলিতে ৫ জন নিহত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের শেরানির ধানা সার এলাকায় আজ রোববার তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিনজন কর্মকর্তা ও ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির (এফসি) একজন সদস্য নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তাকর্মীদের পাল্টা গুলিতে একজন সন্ত্রাসীও নিহত হয়েছে। খবর ডনের।

শেরানির ডেপুটি কমিশনার (ডিসি) বিলাল সাব্বির ডনকে সন্ত্রাসী হামলায় হতাহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়েছে।

এতে একজন এফসি সদস্য আহত হয়েছেন। তিনি শঙ্কামুক্ত বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ ছাড়া দুই সন্ত্রাসীও আহত হয়েছে। শেরানির ডিসি জানান, আহত দুই সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। নিহত সন্ত্রাসীর লাশ সন্ত্রাসবিরোধী বিভাগে পাঠানো হয়েছে।

এ ছাড়া সাব্বির বলেন, শহীদ নিরাপত্তাকর্মীদের লাশ জোব জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদুস বিজেঞ্জো এ হামলার নিন্দা জানিয়ে বলেন, সন্ত্রাসী কাপুরুষোচিত কর্মকাণ্ড দিয়ে নিরাপত্তা বাহিনীর মনোবল নষ্ট করতে পারবে না। তিনি আরও বলেছেন, নিরাপত্তাকর্মীদের এ আত্মত্যাগ জাতির জন্য আলোর মশাল।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিমাণ বেড়েই চলেছে। পাকিস্তান ইন্সটিটিউট অব পিস স্টাডিজ (পিআইপিএস) তাদের দেওয়া পরিসংখ্যানে জানিয়েছে, ২০২১ সালের তুলনায় পাকিস্তানে ২০২২ সা।লে সন্ত্রাসী হামলা ২৭ শতাংশ বেড়েছে। গত বছর দেশটিতে ২৬২ টি সন্ত্রাসী হামলায় অন্তত ৪১৯ জন নিহত হয়, আহত হয়েছিল ৭৩৪ জন। পিআইপিএস একটি ইসলামাবাদভিত্তিক থিংক ট্যাঙ্ক।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page