September 27, 2026, 11:25 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আমরা দিল্লির জল্লাদদের কাছে মেরুদণ্ড বিক্রি করব না : অভিষেক বন্দ্যোপাধ্যায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপিকে নিশানা করে বলেছেন, ‘আমরা দিল্লির জল্লাদদের কাছে মেরুদণ্ড বিক্রি করব না।’

রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে তিনি আজ (সোমবার) পুরুলিয়ার বাঘমুন্ডিতে এক জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। রাজ্যে আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে।

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিজেপিকে টার্গেট করে বলেন, ‘আমাদের গলা কেটে দিলেও মুখ থেকে জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। আমরা দিল্লির নেতাদের কাছে আত্মসমর্পণ করব না। আমরা বহিরাগতদের কাছে বশ্যতা স্বীকার করব না। আমরা দিল্লির জল্লাদদের কাছে মেরুদণ্ড বিক্রি করব না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জেদ হল বাংলাকে পাতে মারবে, আর বাংলার মানুষের টাকা আটকে রাখবে।’

তিনি বলেন, ‘আমি দেশের প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বলছি, আপনার যা জেদ, তার থেকে দশ গুণ বেশি জেদ আমার। আপনার জেদ বাংলার মানুষকে আপনি পাতে মারবেন, ভাতে মারবেন, পেটে মারবেন। আর আমার জেদ দিল্লিতে ১০ লাখ বঙ্গবাসীকে নিয়ে গিয়ে আমাদের অধিকার আপনার চোখের সামনে থেকে আমরা ফিরিয়ে আনব, আমরা ছিনিয়ে আনব, আমরা আদায় করে আনব। পঞ্চায়েত নির্বাচনের পর দেশ মাসের মধ্যে ‘দিল্লি চলো’ ডাক দিয়ে তৃণমূল কংগ্রেস এই লড়াইকে সর্বাত্মক করবে।’

অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে আরও বলেন, ‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই, ইডি’ লাগানোর উদ্দেশ্য হল দুর্নীতিকে আটকানো নয়। এরা মানুষকে দু’টো রাস্তা দেয়। যাদের  বিরুদ্ধে তদন্ত হয়, হয় বিজেপিতে এসো, না হলে জেলে যাও। তৃণমূলের কোনও নেতা-কর্মী আত্মসমর্পণ করতে রাজি হয়নি। তাই আজকে, গায়ের জোরে, গাজোয়ারি করে জেলে রেখে দিয়েছে। আর যারা বিজেপিতে গেছে, তারা আজকে ধোঁয়া তুলসীপাতা। আর যারা মাথা উঁচু করে লড়ছে, তাদের বিরুদ্ধে ইডি-সিবিআইকে লাগিয়ে দমিয়ে রাখছে’ বলেও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি মন্তব্য করেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page