September 27, 2026, 11:26 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের পাল্টা অভিযান হবে দীর্ঘ-কঠিন ও খুবই রক্তক্ষয়ী : মার্কিন জেনারেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা অভিযান হবে দীর্ঘ, কঠিন ও খুবই রক্তক্ষয়ী। এমনটা বলেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা ও জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি। রবিবার ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেসক্লাবে এক সভায় এ কথা বলেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

এক বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া। এই অভিযানে দেশটির সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকা দখল করে নিয়েছে দেশটি। অধিকৃত ওই সব এলাকা পুনরুদ্ধারে গত মাসের শুরুর দিকে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করে ইউক্রেনীয় বাহিনী। তবে পাল্টা অভিযানে এখন পর্যন্ত খুব একটা সুবিধা করতে পারেনি ইউক্রেন। যেভাবে বলা হয়েছিল, সেভাবে অগ্রগতি হয়নি। ইউক্রেনের এই পাল্টা অভিযান বিষয়ে কথা বলেন মার্কিন জেনারেল মার্ক মিলি। পাল্টা অভিযানের ধীরগতি নিয়ে তিনি বলেন, প্রত্যাশার চেয়ে ধীরগতিতে অগ্রগতি হওয়াতে তিনি বিস্মিত নন। তিনি বলেন, ইউক্রেন অবিচলভাবেই সামনে এগোচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page