September 27, 2026, 11:25 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সাহারা মরুভূমিতে বিদ্রোহীদের দমনে ইসরাইলি ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করছে মরক্কো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফ্রিকার দেশ মরক্কো সাম্প্রতিক বছরগুলোতে ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে বহু সংখ্যক ড্রোন কিনেছে এবং সেগুলো সাহারা মরুভূমির সাহারাভি এলাকার জনগণের ওপর ব্যবহার করছে।

ইহুদিবাদী ইসরাইলের সহযোগিতায় ওই এলাকার জনগণের ওপর রাবাত সরকার সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে এবং মাঝেমধ্যেই তাদেরকে হয়রানি করছে।

সিদি ওগাল নামে মরক্কোর একজন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা ইন্টারসেপ্ট গণমাধ্যমকে বলেন, ইসরাইল থেকে কেনা ড্রোন পশ্চিম সাহারা অঞ্চলে ব্যবহার করা হচ্ছে। প্রেসিডেন্ট প্রাসাদের নিরাপত্তা প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী এ কর্মকর্তা জানান, এসব ড্রোন গোয়েন্দা নজরদারি এবং বিদ্রোহীদের ওপর সরাসরি হামলার কাজে ব্যবহার করা হচ্ছে।

আবওয়া আলী নামে একজন সেনা কমান্ডার জানান, তিনি নিজে ব্যক্তিগতভাবে ইসরাইলি ক্ষেপণাস্ত্র দেখেছেন যার গায়ে হিব্রু ভাষায় লেখা রয়েছে।

ইসরাইল থেকে কেনা হেরন টিপি এবং হার্মেস-৯০০ ড্রোন নজরদারি এবং হামলা দুই কাজেই ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে, হ্যারপ নামে একটি ড্রোন শুধুমাত্র হামলার কাজে ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে হ্যারপ ড্রোন গুরুত্বপূর্ণ টার্গেট লক্ষ্য করে ব্যবহার করা হয়।
সাহরাভি এলাকার একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, ইসরাইলি ড্রোনের কারণে এরইমধ্যে মরক্কোর সামরিক বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের ক্ষেত্রে কি বিরাট পার্থক্য তৈরি হয়ে গেছে।

মরক্কোর কর্মকর্তারা জানান সাহারা অঞ্চলের বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ইসরাইলে সামরিক কর্মকর্তাদের পরামর্শ নেয়া হচ্ছে এবং ইসরাইলি সামরিক কর্মকর্তারা মরক্কো বিমান বাহিনীতে কাজ করছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page