October 1, 2026, 12:50 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর ফার্মগেটে পুলিশ কনস্টেবল হত্যা ; তিন ছিনতাইকারী সরাসরি জড়িত ; গ্রেফতার ১৪৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর ফার্মগেটে ট্রাফিক পুলিশের কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যাকাণ্ডের ঘটনায় ১৪৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে তিনজন সরাসরি জড়িত। তারা হলেন- রাব্বি (২১), লিটন (২১), কামরুল।

সোমবার (৩ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, ফার্মগেট এলাকায় ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন পুলিশ সদস্য মনিরুজ্জামান। ছিনতাইয়ের উদ্দেশ্যেই কনস্টেবল মনিরুজ্জামানকে খুন করা হয়েছে। ছিনতাইয়ের উদ্দেশ্যে তার ওপর হামলা করেন তিন ছিনতাইকারী। এসময় মনিরুজ্জামান তাদের বাধা দেন।

ছিনতাইকারীরা মনিরুজ্জামানকে ছুরিকাঘাত করে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেন। ঘটনার পর তারা প্রথমে ঘটনাস্থল থেকে পশ্চিম দিক দিয়ে পালিয়ে যান। পরে মোহাম্মদপুর গিয়ে তারা পৃথক হন। আমরা তাদের শনাক্ত করে গত ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছি।

তিনি আরও বলেন, ঈদের আগে ১ হাজার ৭৬৪ জন ছিনতাইকারীকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কনস্টেবল মনিরুজ্জামান হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে প্রথম ২৪ ঘণ্টায় ৩১ জন ও শেষ ২৪ ঘণ্টায় ১১৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page