April 23, 2026, 9:19 am
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

আমেরিকায় বন্দুক হামলায় আরও ৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে গুলির ঘ্টনায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে ফিলাডেলফিয়ায় গুলিতে পাঁচজনের প্রাণ গেছে। এ ঘটনায় দুই শিশু আহত হয়েছে।

ফিলাডেলফিয়া শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিংসেসিং এলাকায় এ ঘটনা ঘটেছে। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার বয়স ৪০ বছর। এছাড়া আরও একজনকে আটক করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল ঐ ব্যক্তি। তবে এই দুই জনের মধ্যে কোনো ধরণের সম্পর্ক আছে কিনা তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, আহত দুই শিশুর একটির বয়স ২ বছর, অপরটির ১৩ বছর। হতাহত ব্যক্তিদের সবাই পুরুষ।

সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার পর তার কাছ থেকে একটি রাইফেল ও একটি হ্যান্ডগান জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি বুলেট–প্রতিরোধী পোশাক (ব্যালিস্টিক ভেস্ট) পরে ছিলেন। তাঁর নাম–পরিচয় প্রকাশ করা হয়নি।

এই বন্দুক হামলার ঘটনার এক দিন আগে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরে গুলিতে প্রাণ গেছে দুজনের। ওই হামলায় আহত হন ২৮ জন। আহত ব্যক্তিদের অর্ধেকই শিশু। ওই ঘটনার সন্দেহভাজন হামলাকারীদের খুঁজছে পুলিশ।

আমেরিকায় গুলির ঘটনা দিন দিন বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বাইরে বের হলেই আতঙ্কে থাকে। কেউ জানে না কখন কোন দিক থেকে গুলি এসে কার গায়ে লাগবে।

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page