November 27, 2026, 6:29 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ইরানে ভুয়া কসমেটিক সার্জারি ক্লিনিকের বিজ্ঞাপনের ফাঁদে ফেলে ধর্ষণ ; ৩ জনের ফাঁসি কার্যকর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভুয়া কসমেটিক সার্জারি ক্লিনিকের বিজ্ঞাপন দিয়ে নারীদের ফাঁদে ফেলে চেতনানাশক ইনজেকশন প্রয়োগের পর ধর্ষণের অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মঙ্গলবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ইরানের বিচারবিভাগ নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম মিজান অনলাইন বলছে, ২০২১ সালের শেষের দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানে যৌন নিপীড়নের অন্তত এক ডজন মামলায় তাদের দোষী সাব্যস্ত করা হয়।

হরমোজগানের প্রধান বিচারপতি মোজতবা ঘাহরামানির বরাত দিয়ে মিজান বলছে, প্রদেশের একটি অবৈধ বিউটি সেলুনে কয়েকজন নারীকে ধর্ষণ করেছিলেন অভিযুক্তরা। মঙ্গলবার সকালের দিকে হরমোজগানের বন্দর আব্বাস কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে একজন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তিনি অনলাইনে বিজ্ঞাপন দিয়ে সাত ভুক্তভোগী নারীকে ভুয়া ক্লিনিকে যেতে প্রলুব্ধ করেছিলেন। পরে ইনজেকশনের মাধ্যমে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে ওই নারীদের ধর্ষণ করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্য যে দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে, তারা পেশায় নার্স। তাদের বিরুদ্ধে ধর্ষণের পাঁচটি মামলার পাশাপাশি ওষুধ চুরির অভিযোগও ছিল।

ব্রিটেন-ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিশ্বে চীনের পর কেবল ইরানেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত বছর ইরানে কমপক্ষে ৫৮২ জনকে ফাঁসি দেওয়া হয়; যা ২০১৫ সালের পর এক বছরে সর্বোচ্চ। সূত্র: এএফপি।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page