অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া লিমান-কুপিয়ানস্ক এবং বাখমুত ফ্রন্টে নতুন করে ১ লাখ ৮০ হাজার সৈন্য মোতায়েন করেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর স্কিড (ইস্ট) গ্রুপ অব ফোর্সের মুখপাত্র সেরহি চেরেভাতি এবং ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার এ তথ্য জানিয়েছেন।
চেরেভাতি বলছেন, ‘একটি শক্তিশালী দল (লাইমান-কুপিয়ানস্ক ফ্রন্টে) মোতায়েন করা হয়েছে। মোট ১২০টির বেশি ইউনিট।’
নতুন মোতায়েন করা ইউনিটের মধ্যে বিমান হামলা এবং যান্ত্রিক ইউনিট, বারস কমব্যাট আর্মি রিজার্ভের ইউনিট, আঞ্চলিক বাহিনী এবং নতুন স্টর্ম জেড অ্যাসল্ট কোম্পানি রয়েছে বলে দাবি করা হয়েছে।