April 23, 2026, 10:28 am
শিরোনামঃ
ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে : ট্রাম্প  ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত
এইমাত্রপাওয়াঃ

চীন ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীন ভ্রমণ নিয়ে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সতর্ক করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর গত শুক্রবার জানিয়েছে, চীনে ‌‘অন্যায়ভাবে’ আটক হওয়ার ঝুঁকি থাকায় মার্কিন নাগরিকদের দেশটিতে ভ্রমণের বিষয়ে পুনর্বিবেচনা করা উচিত। খবর সিএনএনের।

যদিও আগে থেকেই চীন ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সতর্কতা রয়েছে। চীনের মূল ভূখণ্ডকে লেভেল ৩: ভ্রমণ পুনর্বিবেচনা গন্তব্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। দেশটিতে স্থানীয় আইনের নির্বিচার প্রয়োগের ঝুঁকির কারণেই গত মার্চে এমন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ব্যাখ্যা করেছেন যে, চীন সরকার অন্যায়ভাবে আটকের ‘এই অনুশীলন চালিয়ে যাচ্ছে’। এ কারণে মার্কিন নাগরিকরা অন্যায়ভাবে আটকের ঝুঁকিতে আছেন। তাই মার্কিন নাগরিকদের চীনের মূল ভূখণ্ডে ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে, জুনের শেষের দিকে এবং মার্চে দেওয়া ভ্রমণ পরামর্শে উল্লেখ করা হয়, পিপলস রিপাবলিক অব চায়না সরকারের হাতে মার্কিন নাগরিকদের অন্যায়ভাবে আটক হওয়ার ঝুঁকি বিদ্যমান। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার কথা মাথায় রেখে ভ্রমণ সংক্রান্ত পরামর্শ হালনাগাদ করা হয়েছে।

এমন এক সময় যুক্তরাষ্ট্র এ সতর্কতা জারি করলো যখন মাত্র কয়েকদিন আগেই বেইজিংয়ে সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গত পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনও কূটনীতিক চীনে সফর গেছেন।

সম্প্রতি উত্তেজনা কমাতে সম্পর্ক উন্নয়নে বেইজিং সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। কিন্তু তিনি সফর শেষ করে ফেরার পরদিনই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরাচার’ বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে দুই দেশের সম্পর্কের উন্নতির যে সম্ভাবনা ছিল তা কার্যত ভেস্তে যায়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page