September 27, 2026, 1:53 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ফ্রান্সে আলজেরীয় বংশোদ্ভূত তরুণকে হত্যার ঘটনায় আলজেরিয়ার প্রতিক্রিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্সে তুচ্ছ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের গুলিতে আলজেরীয় বংশোদ্ভূত এক তরুণের প্রাণহানি এবং বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর নৃশংস আচরণের বিষয়ে পশ্চিমা পার্লামেন্টগুলো নীরব রয়েছে।

গণতন্ত্র ও মানবাধিকারের দাবিদার এসব পার্লামেন্টের নীরবতায় বিস্ময় প্রকাশ করেছে আলজেরিয়ার পার্লামেন্ট।
দেশটির সংসদের পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিমা পার্লামেন্টগুলো দ্বিমুখী নীতি অনুসরণ করছে। তাদের আচরণ বর্ণবিদ্বেষের শামিল। এসব সংসদের পক্ষ থেকে কোনো কথাই বলা হচ্ছে না। এর বিরোধিতা করছে আলজেরিয়ার পার্লামেন্ট।

আলজেরিয়ার পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ লারবি ওল্দ খালিফা বলেছেন, ফ্রান্সের ঘটনায় ইউরোপ ও আমেরিকার পার্লামেন্টের নীরবতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও অন্যের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়ে তাদের নীতি ও শ্লোগানকে প্রশ্নবিদ্ধ করেছে।

পুলিশের গুলিতে ১৭ বছরের কিশোর নাহেল মারজুক মৃত্যুর জেরে গত কয়েক দিন ধরেই বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স। প্যারিসের নানতেরে শহরেই বেড়ে ওঠে নাহেল মারজুক। একমাত্র সন্তান নাহেলকে বড় করেছেন তার মা মোনিয়া। নাহেল ও তার মা আলজেরীয় বংশোদ্ভূত।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page