August 6, 2026, 10:56 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

যৌথ বিমান প্রতিরক্ষা মহড়া শুরু করেছে রাশিয়া ও সিরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনী যৌথভাবে আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু করেছে। এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সিরিয়ার আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা। গতকাল (বুধবার) থেকে এই প্রতিরক্ষা মহড়া শুরু হয়েছে এবং আগামী ছয় দিন ধরে তা চলবে। সিরিয়ায় রাশিয়ার রিকন্সিলেশন সেন্টারের প্রধান রিয়ার অ্যাডমিরাল ওলেগ গুরিনভ এই তথ্য জানান।

তিনি মঙ্গলবার জানিয়েছিলেন, মহড়ায় যৌথভাবে দু’দেশের সেনারা বিমান প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মহড়া চালাবে যাতে সিরিয়ারেওপর শত্রুর বিমান হামলা মোকাবেলা করা যায়। গুরিনভ জানান, গতকাল মার্কিন নেতৃত্বাধীন কথিত যৌথ বাহিনীর ড্রোন অন্তত নয় বার ফ্লাইট সেফটি রুল লঙ্ঘন করেছে। তিনি বলেন, মার্কিন জোটের এই নিয়ম ভঙ্গের ঘটনা বেড়েই চলেছে এবং এর কারণে পারস্পরিক গঠনমূলক সহযোগিতা অসম্ভব হয়ে উঠেছে।

রিয়ার অ্যাডমিরাল ওলেগ গুরিনভ সুস্পষ্ট করে বলেন, আমরা বারবার বলেছি এই ধরনের কর্মকাণ্ড ও সমন্বয়হীন কোনো ফ্লাইটের জন্য রাশিয়া কোনরকম দায় দায়িত্ব বহন করবে না।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page