September 27, 2026, 1:51 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমবাংলা সন্ত্রাসে সন্ত্রস্ত ; বোমা-গুলির আওয়াজ বাংলা জুড়ে ধ্বনিত হচ্ছে : অধীর চৌধুরী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, সারা বাংলা আজকে সন্ত্রাসে সন্ত্রস্ত, বোমা-গুলি-পিস্তলের আওয়াজ বাংলা জুড়ে ধ্বনিত হচ্ছে।

রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে আজ রাজ্য নির্বাচন কমিশনারকে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজধর্ম পালন করতে বলার পাশাপাশি তার তীব্র সমালোচনা করেছেন।আগামী (শনিবার)রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি রাজ্যপালের বক্তব্যকে সমর্থন করাসহ রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘তৃণমূলের পাশাপাশি পুলিশ সক্রিয় ভূমিকা নিয়ে আমাদের নেতা-কর্মীদের, ধর্ষণের মামলায় আসামী করে দিচ্ছে! অদ্ভুত ব্যাপার! কংগ্রেসের ভালো ভালো লোকগুলোকে ধর্ষণের কেসে আসামী করে তাদেরকে পুলিশ দায়িত্ব নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে, তাদের সেই অভিযোগের কাহিনী।  পশ্চিমবঙ্গের একেক জেলায় একে রকম কৌশল নিয়ে তৃণমূল পঞ্চায়েত দখল করতে চাচ্ছে। যদি দখলের রাজনীতির ইচ্ছাই থাকত দিদির (মুখ্যমন্ত্রী মমতা), তাহলে বলতেই পারত, আমি পঞ্চায়েত নির্বাচন চাই না। একটা নাটক করে, চালাকি করে এই বাংলায় মানুষের সঙ্গে নির্বাচন নিয়ে ধাপ্পাবাজি করছে। অতএব, রাজ্যপাল ঠিক কথা বলেছেন।’

প্রসঙ্গত, আজ (বৃহস্পতিবার) রাজভবনে সাংবাদিকদের ডেকেছিলেন রাজ্যপাল। সেখানেই নির্বাচন কমিশনার রাজীব সিনহার  উদ্দেশে রাজ্যপাল বলেন, ‘আপনাকে আমি নিয়োগ করেছিলাম। কিন্তু আপনি রাজ্যবাসীকে হতাশ করেছেন। দায়িত্ব পালনে আপনি ব্যর্থ। এখনও সময় আছে, সঠিক পদক্ষেপ গ্রহণ করুন। রাজধর্ম পালন করুন।’

নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে  রাজ্যপাল বলেন, ‘আগুন নিয়ে খেলা হচ্ছে। রক্ত নিয়ে খেলা হচ্ছে। মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে। মানুষের অসহায়তা দেখেছি। চোখের পানি দেখেছি। পিতৃহারা শিশুর কান্না দেখেছি। এই রাজনৈতিক   সহিংসতা বন্ধ হওয়া উচিত। সঠিক পদক্ষেপ গ্রহণ করতে যদি ব্যর্থ হন, তা হলে আরবের সমস্ত সুগন্ধী আপনার ছোট হাতকে মিষ্ট করবে না। পবিত্র গঙ্গার পানিতে আপনার হাতের রক্ত ধোয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘বাসন্তী, পুরুলিয়া, কুচবিহারে সহিংসতার দায় কার? কে ঘাতক? রাজ্য নির্বাচন কমিশনের জানা উচিত। এত মৃত্যুর দায় কার? কমিশনকে জবাব দিতে হবে।’ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন এমপি অবশ্য রাজ্যপালের মন্তব্যকে খারিজ করে দিয়েছেন। রাজ্যপালকে নিশানা করে শান্তনু সেন বলেন, আপনি বিজেপির অঙ্গুলি হেলনে বিজেপির ভাষায় কথা বলছেন।

পশ্চিমবঙ্গে আগামী (শনিবার)পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় প্রাণহানি, রক্তপাত, বোমাবাজি, সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই আবহেই নির্বাচনের ঠিক দু’দিন আগে রাজ্য নির্বাচন কমিশনারকে কার্যত হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page