September 17, 2026, 8:34 am
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে এবার বিধবা ভাতার টাকা যাচ্ছে মেম্বারের নম্বরে

স্টাফ রিপোর্টার : অসহায় বিধবা রিজিয়া বেগমের ভাতার কার্ডটি ইসু হয় ২০২০-২০২১ অর্থ বছরে। কার্ড ইসু হওয়ার পর থেকে আজ পর্যন্ত ১০ বার ভাতার টাকা এসেছে ইউপি সদস্য (মেম্বার) শাহাজান আলীর মোবাইল নম্বরে। একজন ইউপি সদস্য যদি অসহায় বিধবা নারীর ১৫০০ টাকার লোভ সামলাতে না পারে তাহলে ইউপি সদস্য হওয়ার কোন প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের মকরধ্বজপুরের গ্রাম বাসীরা। শাহাজান আলী বাঁশবাড়ীয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার)।
তবে মকরধ্বজপুর গ্রামের কয়েক জন নাম না প্রকাশে অনিচ্ছুকরা জানান, বিধবার টাকা আসে মেম্বারের নম্বরে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে মেম্বার রাতেই ঐ অসহায় বিধবা নারীর সাথে মিমাংসা করে নিয়েছেন।
রিজিয়া বেগমের পরিবারের সদস্যরা জানান, তার নামে ভাতার কার্ড হয়েছে আমরা শুনেছি। কিন্তু ভাতার টাকা কার মোবাইলে আসে সে আমাদের জানানেই।
ইউপি সদস্য শাহাজান আলী জানান, রিজিয়া বেগমের কোন ফোন না থাকায় আমার মোবাইল নম্বর তার ভাতার কার্ডে দেওয়া হয়। সে কারনেই তার ভাতার টাকা আমার মোবাইল নম্বরে আসে। আমি তার টাকা মেরে খাইনি।
বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু জানান, ভাতার টাকা আসার কথা ভাতা ভোগীর মোবাইল নম্বরে। কোন ইউপি সদস্যের নম্বরে আসার কথা না। তার পরও বিষয়টি আমি খোজ খবর নিয়ে দেখছি।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী জানান, ইউপি চেয়ারম্যান বা ইউপি সদস্যের মোবাইল নম্বরে অন্যের ভাতার টাকা আসার কোন সুযোগ নেই। এটা সম্পুন্ন আইনগত ভাবে অপরাধ। যার কারনেই আমি ইউপি সদস্য শাহাজান আলীকে বিধবার ভাতার টাকা আত্মসাতের কারন ব্যাখা চেয়ে চিঠি দিয়েছি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page