October 13, 2026, 6:28 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে মাদকসেবী দুই ছেলেকে ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দিলেন বাবা-মা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মাদকসেবী দুই ছেলেকে ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দিলেন নোয়াখালীর চাটখিল উপজেলার অসহায় বাবা-মা। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (৮ জুলাই) দুপুরে উপজেলার পাঁচগাও ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামের হাজী বাড়ির নুরুল আমিনের ছেলে সামছুল আলম (৪০) ও ফজলু (৩২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নুরুল আমিন মাদকসেবী দুই ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বরাবর অভিযোগ করেন। তিনি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদের সহযোগিতায় শনিবার (৮ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদক সেবন করে বাবা-মাকে মারধর ও এলাকার শান্তি বিনষ্ট করার সত্যতা পেয়ে দুই সহোদরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও অতিরিক্ত ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদক আমাদের সুখী পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। আমার কাছে দুই ছেলের বাবা অভিযোগ করেন। আমি অভিযোগের আলোকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এ সময় মাদক সেবন করে বাবা-মাকে মারধর ও এলাকার শান্তি বিনষ্ট করার সত্যতা পেয়ে উভয়কেই এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করি।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখলীর উপ-পরিদর্শক মো. আবদুর রশিদ, সহকারী উপ-পরিদর্শক, মো. সামছুল আলম, জ্ঞান দত্ত চাকমা, সিপাহী মো. আরিফুর রহমান, মো. আলমগীর হোসেন, রাসেল হোসেন, মোরশেদ আলম, মো. মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page