September 27, 2026, 4:17 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

সীমান্তে উত্তেজনা ইস্যুতে হিজবুল্লাহ মহাসচিবের সঙ্গে বৈঠক চান জাতিসংঘ প্রতিনিধি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের ইহুদিবাদী ইসরাইল বিষয়ক প্রতিনিধি আগামী কয়েক দিনের মধ্যে লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করতে চান।

লেবাননের দৈনিক ‘নেদা আল ওয়াতান’ জানিয়েছে- হিজবুল্লাহ মহাসচিবের সঙ্গে বৈঠকে ‘আল-গাজার’ উপশহর ইস্যুতে ইসরাইলের ওপর চাপ কমানোর চেষ্টা করবেন জাতিসংঘ প্রতিনিধি। হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহর অবস্থান ও বক্তব্য শোনার পর লেবানন-ইসরাইল সীমান্ত পরিস্থিতির বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে অবস্থান জানানো হবে।

দৈনিক ‘নেদা আল ওয়াতান’ জানিয়েছে, সীমান্তবর্তী ‘আল-গাজার’ ইস্যুতে হিজবুল্লাহ যে চাপ তৈরি করেছে সেই অবস্থান থেকে সরে আসতে হিজবুল্লাহ মহাসচিবকে জাতিসংঘ প্রতিনিধি অনুরোধ জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

লেবাননের হিজবুল্লাহ গত বৃহস্পতিবার সীমান্তবর্তী আল-গাজার উপশহরের উত্তর অংশে ইসরাইলের বিপজ্জনক পদক্ষেপের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ঐ এলাকাটি নিঃসন্দেহে লেবাননের ভূখণ্ড।#

 

আজকের বাংলা তারিখ



Our Like Page