September 17, 2026, 9:22 am
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে মাঝরাতে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা ; ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাঝ রাতে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ছুরিকাঘাতে মেহেদী হাসাান (২৪) নামের এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আকরাম হোসেন (৩২) নামের একজনকে আটক করেছে পুলিশ।

নিহত যুবক ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ফয়লা মাস্টারপাড়ার হাজী মৃত সফোর আলীর ছেলে। আটক আকরাম একই এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে। তারা বন্ধু বলে জানিয়েছে এলাকাবাসী।

মেহেদীর স্ত্রী আঁখি বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে পাশের বাসার আকরাম তার স্বামীকে মোবাইলে কল করে ডেকে নিয়ে যান। এ সময় মেহেদী বাইরে সিগারেট কিনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে তারা জানতে পারেন, বাড়িতে ডেকে নিয়ে আকরাম, তার ভাই সাদ্দাম ও তাদের বোন মিলে মেহেদীর গলায় ছুরিকাঘাত করে। এ সময় মেহেদী জীবন বাঁচাতে বাড়ি থেকে বের হয়ে রাস্তার দিকে ছুটে আসলে তারা পিছু ধাওয়া নেয়। সে সময় মেহেদী রাস্তার উপর পড়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান।

তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তার সঠিক তথ্য কেউ দিতে পারেননি। এদিকে হত্যাকাণ্ডের পর আকরামের পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিশির কুমার জানান, হাসপাতালে আনার আগেই মেহেদীর মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, মেহেদী ও আকরাম বন্ধু। বাড়ি থেকে ডেকে নিয়ে মেহেদীর গলায় মধ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তবে কেন তাকে হত্যা করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে অভিযুক্ত আকরামকে পুলিশ আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page