October 1, 2026, 6:09 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

শারীরিক উপস্থিতির মাধ্যমে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে : দক্ষিণ আফ্রিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রুশ প্রেসিডেন্ট  পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও ব্রিকস শীর্ষ সম্মেলন আগামী মাসে অনুষ্ঠিত হবে। এতে প্রতিনিধিরা শারীরিকভাবেই উপস্থিত থাকবেন।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা রোববার সাংবাদিকদের এ কথা বলেছেন।
এই শীর্ষ সম্মেলনে পুতিনও আমন্ত্রিত। তবে তিনি যোগ দেবেন কি-না সে সম্পর্কে রামাফোসা কিছু বলেননি।
রাশিয়া অবৈধভাবে ইউক্রেনীয় শিশুদের বিতাড়িত করেছে এই অভিযোগে আর্ন্তজাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
রামাফোসা বলেন, ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রস্তুতি চলছে। আমরা আমাদের আলোচ্য সূচি চূড়ান্ত করছি।
তিনি আরো বলেন, প্রায় তিন বছর শারীরিক উপস্থিতিতে আমাদের কোন সম্মেলন অনুষ্ঠিত হয়নি। তাই ব্রিকস শীর্ষ সম্মেলন এবারে ভার্চুয়ালি নয়, সশরীরে হবে।
এদিকে আইসিসি’র সদস্য হওয়ায় আশা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় পা রাখার সাথে সাথেই পুতিনকে গ্রেফতার করা হবে। যদিও বর্ণবাদ বিরোধী লড়াইয়ের সময় থেকেই ক্রেমলিনের সাথে প্রিটোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই পুতিনকে গ্রেফতারে প্রিটোরিয়ার কূটনৈতিক দ্বিধা থাকবে বলেই মনে করা হচ্ছে।
এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন রয়েছে পুতিনকে গ্রেফতারের অবস্থান এড়িয়ে চলতে দক্ষিণ আফ্রিকা চীনের সাথে আলোচনার বিষয়টি বিবেচনা করছে।
ব্রিকসের বর্তমান সভাপতি দক্ষিণ আফ্রিকা। এতে আরো রয়েছে ব্রাজিল, ভারত, রাশিয়া ও চীন।
ইউরোপীয় নেতৃত্বাধীন বৈশি^ক শাসন কাঠামোকে এবং প্রভাবশালী যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানানোই্ ব্রিকস গঠনের মূল লক্ষ্য।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page