August 6, 2026, 12:52 pm
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

আকাশসীমা লঙ্ঘন করায় মার্কিন গোয়েন্দা বিমান ভূপাতিত করার হুমকি দিল উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানগুলো যদি দেশটির আকাশসীমা লঙ্ঘন করে তাহলে সেগুলো গুলি করে ফেলে দেয়া হবে। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুখপাত্র আজ (সোমবার) সকালে এই কড়া সতর্কবাণী উচ্চারণ করেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানিয়েছে। দেশটির কর্মকর্তারা সম্প্রতি দাবি করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা বিমান উত্তর কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে দেশটির আকাশে ঢুকে পড়েছিল।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “বিশেষভাবে পূর্ব সাগরের দিক দিয়ে মার্কিন বিমান বাহিনীর কৌশলগত গোয়েন্দা বিমানগুলো বহুবার উত্তর কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে।” তিনি সতর্ক করে দিয়ে বলেন, “পূর্ব সাগরের আকাশে কোনো মার্কিন গোয়েন্দা বিমানকে গুলি করে ফেলে দেয়া হবে না- এমন গ্যারান্টি দেয়া সম্ভব হচ্ছে না।”

ওই মুখপাত্র অতীতের এমন কিছু ঘটনাও স্মরণ করিয়ে দিয়েছেন যেখানে উত্তর কোরিয়া তার আকাশসীমার কাছে মার্কিন গোয়েন্দা বিমান ভূপাতিত করেছে কিংবা ঠেকিয়ে দিয়েছে। উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে বহুবার এই অভিযোগ করেছে যে, মার্কিন গোয়েন্দা বিমানগুলো কোরীয় উপত্যকার কাছে টহল দিচ্ছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page