September 27, 2026, 6:29 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে এগিয়ে মমতার তৃণমূল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্যাপক সহিংসতা আর প্রাণহানির মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অনুষ্ঠিত হয়েছে পঞ্চায়েত নির্বাচন। এবার ফল প্রকাশের পালা এবং সেই লক্ষ্যে রাজ্যটিতে ভোট গণনা শুরু হয়েছে। ভোটে এগিয়ে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস।

অবশ্য পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশের দিনেও পশ্চিমবঙ্গে অশান্তি ও অরাজকতা চলছে। মঙ্গলবার (১১ জুলাই) বিভিন্ন জেলায় বিরোধী এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে।

সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, পঞ্চায়েতে ভোটে তৃণমূল ৮০১টি আসনে এগিয়ে আছে বলে প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে। এছাড়া সিপিএম ২৩০টি, কংগ্রেস ১৮ ও বিজেপি ৩৩০টি এবং অন্যরা ১৬৯টি আসনে এগিয়ে আছে। কলিম্পংয়ে তিনটি আসনে এগিয়ে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা।

এছাড়া তৃণমূল কংগ্রেস ইতোমধ্যেই ২৯৩টি গ্রাম পঞ্চায়েত দখল করে নিয়েছে জানিয়ে ডয়চে ভেলে বলছে, এখন পঞ্চায়েতের ব্যালট গণনা হচ্ছে। পরে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ব্যালট গোনা হবে।

এদিকে পৃথক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় ৭৪ হাজার আসনে তিন স্তরের পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রাজ্যটির ২২টি জেলাজুড়ে প্রায় ৩৩৯টি গণনাকেন্দ্র রয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনের (এসইসি) এক কর্মকর্তা বলেছেন, ‘মঙ্গলবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগণনা আগামী দুই দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ব্যালট গণনা এবং ফলাফল সংকলন করতে সময় লাগবে। আজকে দিনের শেষের দিকে কারা জয়ী হচ্ছেন তার আভাস পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।’

এনডিটিভি বলছে, সকল গণনাকেন্দ্র সশস্ত্র রাজ্য পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে পরিচালিত হবে। এছাড়া কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনাকেন্দ্রের বাইরে বিধিনিষেধ জারি করা হয়েছে।

অবশ্য নির্বাচনের ফলপ্রকাশের দিনের সকাল থেকেই পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ডয়চে ভেলে। রাজ্যটির আমডাঙায় গণনাকেন্দ্রের সামনে থেকে দুই সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রাস্তা অবরোধ করেছে সিপিএম।

এছাড়া বাগনানে বিরোধী এজেন্টদের কাছ থেকে যাবতীয় কার্ড কেড়ে নিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের বের করে দেয় বলেও অভিযোগ উঠেছে। গলসীতে তৃণমূলের কর্মীরা বিরোধী এজেন্টদের মারধর করেছে।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকে মাথায় আঘাত পেয়েছে। পা ভেঙেছে এক সিপিএম কর্মীর।

আজকের বাংলা তারিখ



Our Like Page