August 6, 2026, 1:59 pm
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ইরাক চুক্তি মানতে ব্যর্থ হলে সন্ত্রাসীদের ওপর হামলা জোরদার হবে : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাক সরকার সেদেশের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার চুক্তি মেনে চলতে ব্যর্থ হলে এসব গোষ্ঠীর বিরুদ্ধে ইরান তার হামলা জোরদার করবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি মঙ্গলবার দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডারদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, কুর্দিস্তানের সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরাক সরকার নিরস্ত্র করবে বলে বাগদাদের সঙ্গে তেহরানের নিরাপত্তা চুক্তি রয়েছে।

তিনি সীমান্ত নিরাপত্তা ও সামরিক সহযোগিতা নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বেশ কিছু চুক্তির কথা তুলে ধরেন।  জেনারেল বাকেরি বলেন, “বর্তমানে বেশিরভাগ প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক বিরাজ করছে এবং এসব দেশের সঙ্গে বহু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তিগুলো বাস্তবায়িত হলে এসব দেশের সঙ্গে ইরানের নিরাপত্তা, শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নতি হবে।

ইরানের সেনাপ্রধান বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তা এ অঞ্চলের দেশগুলোই নিশ্চিত করতে পারে। ফলে এখানকার নিরাপত্তা রক্ষা করার জন্য যেমন মার্কিন সেনাদের প্রয়োজন নেই তেমনি এ অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলেরও কোনো স্থান নেই।

ইরানের বিশাল সীমান্ত জুড়ে অতীতের চেয়ে নিরাপত্তা পরিস্থিতি ভালো উল্লেখ করে জেনারেল বাকেরি বলেন, দুঃখজনকভাবে ইরাক সরকার দেশটির কুর্দিস্তানের সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করছে না। এসব গোষ্ঠী ইরানের অভ্যন্তরে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে জানিয়ে তিনি বলেন, ইরান নিজের স্বার্থে ইরাকের কুর্দিস্তানে ঘাঁটি গেড়ে বসা এসব গোষ্ঠীর অবস্থানে হামলা জোরদার করবে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page