September 27, 2026, 6:29 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

মামলার বিচার বিলম্ব করার আবেদন জানালেন  ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথির মামলার বিচারকাজ বিলম্ব করতে আবেদন জানিয়েছেন তার আইনজীবীরা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া চলার মধ্যে বিচারকাজ না করার আবেদন সোমবার ফ্লোরিডার আদালতে করা হয়। আগামী মধ্য ডিসেম্বরে ট্রাম্পের মামলার বিচারকাজ শুরু হওয়ার কথা রয়েছে।

আদালতে আবেদন করা নথিতে ট্রাম্পের আইনজীবীরা লিখেছেন, বর্তমানে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া চলছে। এর মধ্যে বিচারকাজ চললে বিরোধী প্রার্থীরা প্রতিকূল পরিস্থিতির মুখে পড়বেন। এমনকি বিচারক নির্বাচন প্রক্রিয়ায়ও অসাধারণ চ্যালেঞ্জ তৈরি করবে। এখন বিচার কার্যক্রম আসামিদের ন্যায়বিচার পাওয়ার ক্ষমতাকে সীমিত করবে।

আইনজীবীরা আরো লিখেছেন, এই প্রক্রিয়া মার্কিন গণতন্ত্রের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে। কারণ বর্তমান আদালতে সভাপতিত্ব করা বিচারক ক্ষমতাসীন প্রেসিডেন্টের অনুমোদনে আছেন। এতে সামনের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমান সুযোগ পাবেন না। তার বিচার কাজের জন্য নির্ধারিত তারিখ স্থগিত করে নতুন তারিখ নির্ধারণের দাবি করেন।

ট্রাম্পের আইনজীবীরা চান আগামী প্রেসিডেন্ট নির্বাচনের পর রাষ্ট্রীয় গোপন নথির মামলার বিচারকাজ শুরু হোক। সিএনএন

আজকের বাংলা তারিখ



Our Like Page