August 6, 2026, 3:12 pm
শিরোনামঃ
হরমুজ চুক্তিতে জাহাজ প্রবেশের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন
এইমাত্রপাওয়াঃ

তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে : সাবেক রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তা শুধু রাশিয়ার সঙ্গেই যুদ্ধের পরিধি বাড়াবে তা নয় বরং এটি তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করবে। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে গতকাল (মঙ্গলবার) মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের শীর্ষ সম্মেলন শুরুর পর এমন হুঁশিয়ারি দিলেন তিনি।

বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মেদভেদেভ। টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পশ্চিমা দেশগুলো যা করছে তা এক রকম উন্মাদনা। এ থেকে অন্য কিছু আসবে না। প্রকৃতপক্ষে তারা বিশ্বকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে।

তিনি বলেন, নির্বুদ্ধিতার জায়গা থেকে পশ্চিমারা এই সামরিক সহযোগিতা দিচ্ছে যা অনেক আগে থেকেই ধারণা করা হচ্ছিল। মেদভেদেভ বলেন, যে লক্ষ্য নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হয়েছে তা অর্জন করার আগ পর্যন্ত রাশিয়া এই অভিযান চালিয়ে যাবে।

এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই ন্যাটো জোটে যোগ দিতে পশ্চিমাদের তাড়া দিয়ে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (১১ জুলাই) লিথুয়ানিয়ায় ন্যাটোর সম্মেলন শুরু হয়। পশ্চিমা বিশ্বের নেতারা এখন রাশিয়ার প্রতিবেশী এই দেশটিতে জড়ো হয়েছেন। ন্যাটো সামরিক জোটে যোগদানের জন্য ইউক্রেনকে কখন আমন্ত্রণ জানানো হবে সে বিষয়ে কোনরকম দিন তারিখ নির্ধারণ না করাটা ‘অযৌক্তিক’ সময় নষ্ট বলে উল্লেখ করেছেন জেলেনস্কি।

তবে ন্যাটোভুক্ত দেশগুলো বলেছে, যখন মিত্র দেশগুলো সম্মত হবে এবং শর্ত পূরণ করা হবে তখনই এই সামরিক জোটে যোগ দিতে পারবে ইউক্রেন। তবে সেটা কবে তা এখনও স্পষ্ট নয়। ফলে ন্যাটোতে ইউক্রেনের যোগদানের বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

তবে ইউক্রেনকে ন্যাটোতে এখনই অন্তর্ভূক্ত করা না হলেও পশ্চিমা দেশগুলো কিয়েভকে সামরিক সহায়তা দিয়েই যাচ্ছে। সম্প্রতি ইউক্রেনকে যুদ্ধসহায়তা হিসেবে ক্লাস্টার বোমা দেওয়া সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও এতে অস্বস্তিতে পড়েছে কানাডা, জার্মানি ও যুক্তরাজ্যের মতো পশ্চিমা মিত্ররা।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, তারা ইউক্রেনকে ক্লাস্টার বা গুচ্ছবোমা দেবে। তবে অন্য দেশের ভূখণ্ডে এ বোমা ব্যবহার করতে পারবে না কিয়েভ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়া খুবই কঠিন একটি সিদ্ধান্ত। এ বিষয়ে তিনি মিত্রদেশগুলোর সঙ্গে কথা বলেছেন।

এর প্রতিক্রিয়ায় যুক্তরাজ্য, কানাডা ও স্পেন জানিয়েছে, ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার পক্ষে নয় তারা। মার্কিন প্রশাসনের এ সিদ্ধান্তের সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page